ইন্টারনেট প্রপাগান্ডার মাধ্যমেই জঙ্গিবাদে আকৃষ্ট হন ওমর মতিন: ওবামা

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৬, ১২:৫০আপডেট : ১৪ জুন ২০১৬, ১২:৫৫
image

ওমর মতিন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর নাইটক্লাবে হামলা চালানো ওমর মতিন ইন্টারনেটের মাধ্যমেই উগ্রপন্থায় আকৃষ্ট হয়েছিলেন। হোয়াইট হাউজে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা জানান। মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কোমিও একইধরনের তথ্য জানিয়েছেন। প্রাথমিক তদন্ত শেষে এফবিআই জানিয়েছে, মতিন বিদেশি জঙ্গিগোষ্ঠীগুলো দ্বারা প্রভাবিত ছিলেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
হোয়াইট হাউজে সাংবাদিকদের ওবামা বলেন, ‘ইন্টারনেটে উগ্রপন্থীরা যে প্রচারণাগুলো চালাতো ওমর মতিন তার মাধ্যমে প্রভাবিত হয়েছিলেন এবং উগ্রপন্থীদের ব্যাপারে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলেন।’
ওবামার সুরে সুর মিলিয়ে কোমি দাবি করেন, মতিনের উগ্রপন্থায় জড়িত হওয়ার পেছনে অনলাইনের যে ভূমিকা ছিল সে ব্যাপারে তিনি নিশ্চিত। তবে এখন পর্যন্ত মতিনের সঙ্গে বিদেশি জিঙ্গ সংগঠনগুলোর সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি।
ওবামা

এফবিআইয়ের তদন্তে যে ধরনের ইঙ্গিত পাওয়া গেছে তাতে ওমর মতিন স্ব-প্ররোচিত হয়ে উগ্রপন্থায় যোগ দিয়েছেন। আর যদি সত্যি হয় এবং যুক্তরাষ্ট্রে যদি স্ব-প্ররোচিত উগ্রপন্থী থাকে তবে তাদের খুঁজে বের করা কঠিন বলে মনে করেন ওবামা। তিনি বলেন, ‘আমাদের দেশে যদি স্ব-প্ররোচিত উগ্রপন্থী থাকে তবে সামনের দিনগুলোতে তাদের খুঁজে বের করা মুশকিল হবে। আর তাদের হাতে অস্ত্র চলে যাওয়াটাও খুব সহজ হবে। তবে তারা এ ধরনের হামলা চালাতে সক্ষম হবে কিনা সেটা আলাদা বিষয়।’

উল্লেখ্য,শনিবার (১১ জুন) দিবাগত রাত ২টার দিকে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের পালস নাইটক্লাবে ঢুকে গুলি চালান ওমর মতিন নামক এক ব্যক্তি। এরপর তিনি নাইটক্লাবে অবস্থান করা লোকজনকে জিম্মি করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়,জরুরি সাহায্যের জন্য দেওয়া ৯১১ নম্বরে ফোন করে ওমর নিজেই ওই হামলার কথা জানান। সে সময় ওমর নিজেকে আইএসের অনুগত বলে দাবি করেন। ওমর মতিনের কাছে একটি রাইফেল,একটি পিস্তল এবং দুটি সন্দেহজনক যন্ত্র ছিল বলে পুলিশ জানায়। স্থানীয় সময় আনুমানিক ভোর ৫টার দিকে সোয়াটের বিশেষ কমান্ডোরা জিম্মিদের মুক্ত করার জন্য অভিযান চালান। ওই অভিযানে ওমর মতিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।  এদিকে প্রাথমিক তদন্ত শেষে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, ওমর মতিন কেবল আইএসই নয় আরও অনেক জঙ্গি সংগঠনের প্রতি অনুগত ছিলেন। সূত্র: গার্ডিয়ান

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম