ফ্রান্সজুড়ে শ্রম আইন সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৬, ২০:২০আপডেট : ১৪ জুন ২০১৬, ২০:২৩

ফ্রান্সজুড়ে শ্রম আইন সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভ

শ্রম আইন সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্সের রাজধানী প্যারিস।মঙ্গলবার হাজার হাজার মানুষ রাজপথে নেমে মিছিল ও সমাবেশে অংশ নেয়।

মঙ্গলবার প্যারিসের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ার একদিনের জন্য বন্ধ রাখা হয়। আইফেল টাওয়ারের কর্মীরা প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার জন্য টাওয়ার বন্ধ রাখলে দর্শনার্থীরা ফিরে যান।

এর আগের সমাবেশে মুখোশ পরা কিছু তরুণ দাঙ্গা পুলিশের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়।

সিজিটি লেবার ইউনিয়ন জানিয়েছে, শ্রম আইন সংশোধনের বিরুদ্ধে এই সমাবেশ হবে মার্চ থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এই পর্যন্ত সবচেয়ে বড় শক্তির প্রদর্শনী।

উল্লেখ্য, ফ্রান্সে শ্রম আইন সংশোধনের বিরুদ্ধে ধর্মঘট চলছে বেশ কিছুদিন ধরেই। এর আগে রাষ্ট্রীয় রেলওয়ে প্রতিষ্ঠান কাজ বর্জন করে প্রতিবাদ জানায়।

এ ছাড়াও রাজধানী প্যারিসে ট্যাক্সিচালকরা বিক্ষোভ সমাবেশ করে শ্রম আইন সংশোধনের প্রতিবাদ জানান।

আরও পড়ুন: ধর্ষণ ও নিপীড়নের শিকার হচ্ছে অভিবাসন প্রত্যাশী শিশুরা: ইউনিসেফ

এ প্রসঙ্গে এক জনমত জরিপে দেখা গিয়েছে, অন্তত ৮০ শতাংশ ভোটার এই সংশোধনের বিপক্ষে। আবার এই বিক্ষোভ সমাবেশও ফ্রান্সের বেশিরভাগ মানুষ সমর্থন করেন এমনও নয়।

এদিকে, এই ব্যপক প্রতিবাদ সমাবেশ সত্ত্বেও ফ্রাঁসোয়া ওলাঁদের সমাজতান্ত্রিক সরকার এই সংশোধন প্রত্যাহার করতে সম্মত নয়।

সূত্র: রয়টার্স

/ইউআর/     

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম