পাকিস্তানে ৫.৪ মাত্রার ভূমিকম্প

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০১৬, ২২:১৩আপডেট : ১৫ জুন ২০১৬, ২২:৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বুধবার বিকেলে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অফিস থেকে ভূমিকম্পের খবর নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অফিসের ওয়েবসাইটে বলা হয়, ভূমিম্পটির উৎপত্তিস্থল ছিলো পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে হিন্দুকুশ পর্বতে, ভূপৃষ্ঠ থেকে ১৫৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ফলে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের সোয়াত, মালাকান্দ, মানসেহরা জেলা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলো কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প

পাকিস্তানে চলতি বছর একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গত জানুয়ারিতে রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়ায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে। এ সময় পেশওয়ার, মালাকান্দ, মানসেরা, হরিপুর এবং অ্যাবোটাবাদে কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বাড়ি ও কাজের স্থান ছেড়ে ছোটাছুটি করতে থাকে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

/এমপি/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি