ইজিপ্ট এয়ারের বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার দাবি

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৬, ০৮:৪৫আপডেট : ১৬ জুন ২০১৬, ০৮:৫২
image

জাহাজের পাশাপাশি বিমান থেকেও তল্লাশি চালানো হচ্ছে গত মাসে ৬৬ আরোহী নিয়ে ভূমধ্যসাগরের উপর থেকে নিখোঁজ ইজিপ্ট এয়ারের বিমানটির ধ্বংসাবশেষের হদিস পাওয়ার দাবি করেছেন মিসরীয় অনুসন্ধানকারীরা।
এক বিবৃতিতে তারা জানিয়েছেন, ধ্বংসাবশেষ রয়েছে এমন বেশ কয়েকটি প্রধান এলাকা শনাক্ত করা হয়েছে। সাগরের গভীরে অনুসন্ধানরত এক জাহাজ থেকেও বিমানের ধ্বংসাবশেষের প্রথম ছবি পাঠানো হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।
মিসরের তদন্ত কমিটি জানিয়েছে তাদের তদন্তকারীরা এখন কোথায় কোথায় ধ্বংসাবশেষ রয়েছে তার একটি মানচিত্র তৈরি করবেন।
উল্লেখ্য, গত ১৯ মে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ৬৬ আরোহী নিয়ে ইজিপ্ট এয়ারের বিমানটি নিখোঁজ হয়। এর পর বিমানের সন্ধানে ভূমধ্যসাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়।
তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও রহস্যই থেকে গেছে। ব্ল্যাকবক্স পেলে সে রহস্যের হয়তো কূলকিনারা করা যেত, কিন্তু ব্ল্যাকবক্সও পাওয়া যায়নি। চলতি মাসের শুরুর দিকে অনুসন্ধানকারী দলগুলো বিমানের একটি ব্ল্যাকবক্স থেকে সংকেত পাওয়ার দাবি করে। আগামী ২৪ জুন নাগাদ ব্ল্যাকবক্সের ব্যাটারির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। আর তেমনটা হলে ব্র্যাকবক্স থেকে আর সংকেত পাওয়া সম্ভব হবে না বলে সে সময়ই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা।  আর এবার বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার দাবি করা হলো। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম