গার্ডিয়ানের আশঙ্কা

মানবিকতার পক্ষে অবস্থানের কারণেই ব্রিটিশ এমপি খুন?

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৬, ১৪:৩২আপডেট : ১৭ জুন ২০১৬, ১৪:৩২
image

মানবিকতার পক্ষে অবস্থানের কারণেই ব্রিটিশ এমপি খুন? ব্রিটিশ এমপি জো কক্স খুন হওয়ার প্রেক্ষিতে তাকে নিয়ে একটি সম্পাদকীয় ভাষ্য তৈরী করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ওই সম্পাদকীয়তে জো হত্যাকাণ্ডকে মানবতা, আদর্শ এবং গণতন্ত্রের ওপর চরম আঘাত বলে চিহ্নিত করা হয়েছে। আশঙ্কা করা হয়েছে, মানুষে মানুষে বৈচিত্র্য আর মানবিকতার প্রতি নিষ্ঠার কারণেই খুন হতে পারেন তিনি।
গার্ডিয়ানের সম্পাদকীয়তে উঠে এসেছে জো কক্সের গত বছরের এক বিবৃতি। বিবৃতিতে তিনি মন্তব্য করেন, শরণার্থীরাই ব্রিটেনের সম্প্রদায়গুলোকে বিকশিত করেছে। তিনি বলেন, ‘সেই শরণার্থীদের কেউ একজন আইরিশ ক্যাথলিক হতে পারেন কিংবা হতে পারেন গুজরাট কিংবা পাকিস্তান অথবা মুখ্যত কাশ্মির থেকে আসা একজন মুসলমান’। জো বলেন, ‘আমরা যখন আমাদের বৈচিত্র্যের দিকে তাকাই, তখন বারবার আমরা বিষ্মিত হোই যে ভিন্নতার চেয়ে আমাদের মধ্যে অভিন্নতা আর ঐক্যই বেশি।’  
এই বিশ্বাসের সঙ্গেই বাস করতেন জো কক্স। জীবন শুরু করেছিলেন মানবমুখী কর্মকাণ্ড দিয়েই। ত্রাণকর্মী ছিলেন তিনি। পরে রাজনীতির মধ্য দিয়ে জনকল্যাণের বাসনা নিয়ে লেবার রাজনীতিতে যুক্ত হন। বৈচিত্র্য আর সম্মিলনের মানবিক প্রেরণার কারণেই তিনি সরব ছিলেন বিপন্ন সিরীয় শরণার্থীদের নিয়ে। তাদের জন্য একনিষ্ঠ সংগ্রাম জারি রেখেছিলেন জো কক্স। গার্ডিয়ানের আশঙ্কা এইসব কারণেই কট্টরপন্থী জাতীয়তাবাদীদের রোষের শিকার হয়ে থাকতে পারেন তিনি।
উল্লেখ্য, জো হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এরইমধ্যে একজন কট্টরপন্থীকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ‘ব্রিটেন ফাস্ট’ বলে চিৎকার করে জো’কে হত্যা করা হয়েছে যিনি ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে অবস্থান নিয়েছেন। রক্ষণশীল জাতীয়তাবাদের কাছে যে অবস্থান মেনে নেওয়ার মতো নয়। সূত্র: গার্ডিয়ান

/বিএ/ 

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম