শ্রদ্ধা আর ভালোবাসায় নিহত ব্রিটিশ এমপি জো কক্সকে স্মরণ

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৬, ১৫:০৯আপডেট : ১৭ জুন ২০১৬, ১৫:০৯
image

লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে কক্সের প্রতি শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা আর ভালোবাসায় ব্রিটিশ লেবার এমপি জো কক্সকে স্মরণ করলেন যুক্তরাজ্যবাসী। বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বালন, পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়।
বৃহস্পতিবার দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হন জো কক্স। যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির ব্যাটলি অ্যান্ড স্পেন আসনের এমপি ছিলেন তিনি। জো কক্স ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে সোচ্চার ছিলেন। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে তার ওপর গুলিবর্ষণ ও ছুরিকাঘাত করেন এক অজ্ঞাত ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ৫২ বছরের এক ব্যক্তিকে আটক করেছে।
বৃহস্পতিবার, জো কক্সকে শ্রদ্ধা জানাতে ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলের চার্চে জড়ো হন শত শত মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্ট পিটার’স চার্চটি মানুষে ভরে যায়। তারা সবাই কক্সকে শ্রদ্ধা জানাতে আসেন। লেবার এমপি ইভেত্তে কুপার এবং ড্যান জারভিসও সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান।
জো কক্স
স্মরণ অনুষ্ঠানে হুডারসফিল্ডের বিশপ জোনাথন গিভস বলেন, ‘জো কক্স এ কমিউনিটিতেই বেড়ে উঠেছেন, তিনি এ কমিউনিটির জন্যই বেঁচে ছিলেন, এ কমিউনিটির সেবায় নিয়োজিত ছিলেন এবং শেষ পর্যন্ত এ কমিউনিটির জন্যই জীবন দিলেন তিনি।’

লন্ডনের প্রাণকেন্দ্র পার্লামেন্ট স্কয়ারেও একটি শোক মিছিল হয়। লেবার পার্টির নেতা জেরিমি করবিনসহ অন্য এমপিরা সে মিছিলে অংশ নেন। এর আগে জো কক্সের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে করবিন বলেন, ‘গোটা দেশ আঘাত পেয়েছে।’

কক্সের নির্বাচনি আসন ব্রিস্টলে শ্রদ্ধা নিবেদন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘জো কক্সের মৃত্যু এক ট্র্যাজেডি। তিনি একজন নিবেদিতপ্রাণ এমপি ছিলেন।’

জো কক্সের সঙ্গে সিরিয়া ইস্যুতে সর্বদলীয় সংসদীয় কার্যনির্বাহী গ্রুপ গঠন করেছিলেন কনজারভেটিভ এমপি অ্যান্ড্রু মিচেল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে কক্সকে ‘প্রকৃতির শক্তি’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, অন্যদের সহায়তার জন্য নিবেদিত ছিলেন কক্স।

গত পঁচিশ বছরের মধ্যে জো কক্সই প্রথম কোনও এমপি যাকে হত্যা করা হলো। এর আগে ১৯৯০ সালে আইরিশ রিপাবলিকানদের হামলায় এক কনজারভেটিভ এমপি নিহত হয়েছিলেন। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

 




সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম