ব্রিটিশ এমপি খুনের ঘটনায় আটক মায়ারের ‘রহস্যময়’ জীবন

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৬, ১৭:১১আপডেট : ১৭ জুন ২০১৬, ১৭:১১
image

৪০ বছর ধরে একই বাড়িতে থাকলেও প্রতিবেশীদের সঙ্গে খুব একটা কথা হতো না মায়ারের ব্রিটিশ লেবার এমপি জো কক্স হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া সন্দেহভাজন টমি মায়ারের জীবন স্বাভাবিক নয়। ছোট ভাইয়ের বরাত দিয়ে তার এক সময়ের মানসিক অসুস্থতার কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ। সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী স্কটিশ হওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার এক বর্ণবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল তার। অবশ্য তার ভাইয়ের দাবি, কোনও ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না মায়ারের। ভাই আর প্রতিবেশীদের কাছে তিনি ধীরস্থির একজন মানুষ। মায়ারের জীবন নিয়ে এইসব পরস্পরবিরোধী তথ্য পাওয়ার পর তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।  

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, অতীতে টমি মায়ারের মানসিক অসুস্থতার রেকর্ড রয়েছে বলে দাবি করেছেন তার ছোট ভাই। মায়ারের ছোট ভাই জানিয়েছেন, সাইকোথেরাপি (মনোসমীক্ষার) ও মেডিটেশনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। টেলিগ্রাফ জানিয়েছে, স্কটল্যান্ডের কিলমারনকে জন্মগ্রহণের পরও এস.এ প্যাট্রিয়ট নামে দক্ষিণ আফ্রিকার একটি ম্যাগাজিনের সাবস্ক্রাইবার হিসেবে মায়ারকে শনাক্ত করা হয়েছে। এক দশকের পুরনো ওই ম্যাগাজিনটি হোয়াইট রাইনো ক্লাব নামে দক্ষিণ আফ্রিকার একটি বর্ণবাদী গোষ্ঠী প্রকাশ করতো। ম্যাগাজিনটির সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি ‘বহু-সংস্কৃতির সমাজ’ ও ‘ইসলামের প্রসারের’ ধারণার বিরোধী বলে উল্লেখ করে ক্লাবটি। ২০০৬ সালের জানুয়ারিতে মায়ারকে এস.এ প্যাট্রিয়টের প্রথম দিককার সাবস্ক্রাইবার ও সমর্থক হিসেবে উল্লেখ করা হয়েছিল।
জো কক্স
তবে মায়ারের ছোট ভাইয়ের দাবি, মায়ার সহিংস ছিলেন না। কোনও ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতাও ছিল না তার। ছোটভাই এমনকি জানতেন না, কোন দলকে ভোট দিতেন মায়ার। প্রতিবেশিরাও তাকে শান্ত মানুষ হিসেবে উল্লেখ করেন। প্রতিবেশিদের বক্তব্যকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ৪০ বছর একই বাড়িতে থাকার পরও আশেপাশের মানুষদের সঙ্গে মায়ারের খুব একটা কথা হতো না।

বৃহস্পতিবার দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হন জো কক্স। যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির ব্যাটলি অ্যান্ড স্পেন আসনের এমপি ছিলেন তিনি। জো কক্স ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে সোচ্চার ছিলেন। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে তার ওপর গুলিবর্ষণ ও ছুরিকাঘাত করেন এক অজ্ঞাত ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ৫২ বছর বয়সী টমি মায়ারকে আটক করে।

সূত্র: দ্য টেলিগ্রাফ, বিবিসি, দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম