ব্রিটিশ এমপি জো কক্সের মৃত্যুতে কাঁদছে সিরীয়রা

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০১৬, ১৬:০৬আপডেট : ১৮ জুন ২০১৬, ১৬:০৬
image

জো কক্স গত বছর ব্যাটলি অ্যান্ড স্পেন আসনে নির্বাচিত হয়ে হাউজ অব কমন্সে প্রতিনিধিত্ব শুরুর পর সিরিয়ার গৃহযুদ্ধের ভয়াবহতাকেই বার বার সামনে নিয়ে আসেন নিহত ব্রিটিশ এমপি জো কক্স। সিরিয়ার গৃহযুদ্ধে আটকে পড়াদের জন্য সহায়তা আরও বাড়াতে নিয়মিত ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানাতেন তিনি। বৈচিত্র্য আর সম্মিলনের মানবিক প্রেরণার কারণেই তিনি সরব ছিলেন বিপন্ন সিরীয় শরণার্থীদের নিয়ে। তাদের জন্য একনিষ্ঠ সংগ্রাম জারি রেখেছিলেন জো কক্স। অকৃত্রিম এ বন্ধুটির মৃত্যুতে তাই মানবাধিকার সংগঠনগুলোর পাশাপাশি কাঁদছে সিরীয়রাও। জো কক্সের অবদানের কথা স্মরণ করে দেশটিতেও চলছে শ্রদ্ধা নিবেদন। অনলাইনে বিভিন্ন লেখা পোস্ট করার মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে তার অবদানের কথা।
সিরিয়ার দামেস্কে জন্মগ্রহণকারী ফিলিস্তিনি ব্লগার সেলিম সালামাহ জো কক্সের প্রশংসা করে একটি ব্লগ লিখেছেন। তিনি বলেন, ‘সিরীয়রা আজ কেবল একজন বন্ধুই হারায়নি, তাদের গুটিকয়েক ঘনিষ্ঠ মিত্রদের একজনকে হারিয়েছে।’
সেলিম সালামাহ বলেন, ‘অনেক সিরীয় জো কক্সের স্বামী ও সন্তানদের প্রতি তাদের ভালোবাসা, সমর্থন ও সমবেদনা জানিয়েছেন।’
লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে কক্সের প্রতি শ্রদ্ধা নিবেদন
রাইম আলাফ নামে এক সিরীয় লেখক জানিয়েছেন তার দেশের মানুষ টুইটারে জো কক্সের প্রতি শ্রদ্ধা জানাবেন। ‘মে ইউ রেস্ট ইন পিচ’ নামে সে শ্রদ্ধা নিবেদন চলবে বলেও জানান তিনি।

সিরীয় অ্যাক্টিভিস্ট রিম আসিল বর্তমানে ক্যামব্রিজে থাকেন। জো কক্সের মৃত্যুতে শোক জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, ‘সিরিয়া, সিরিয়াবাসী এবং বিশেষ করে ব্রিটিশ সিরিয়ান এনজিওগুলো ব্রিটিশ পার্লামেন্টে থাকা তাদের সেরা বন্ধুকে হারিয়েছে।’

সিরিয়ার আলেপ্পোতে বাড়ি করিম জিয়ানের। তিনি এখন ম্যানচেস্টারে থাকেন। জো কক্সের মৃত্যুতে শোক জানিয়ে করিম বলেন, ‘তার মৃত্যু সিরিয়াবাসীর ওপর গভীর প্রভাব ফেলেছে। তিনি সিরিয়ার জনগণের জন্য একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী ছিলেন। যখন সিরীয়দের কোনও ব্রিটিশ এমপির নাম বলতে বলা হবে যার ওপর নির্ভর করা যায়, তখন সবাই জো কক্সের নামটিই মনে করে।’

সিরিয়ান অ্যাসোসিয়েশন অব ইয়র্কশায়ার, স্কটল্যান্ড ফর সিরিয়া এবং দ্য সিরিয়ান ওয়েলশ সোসাইটিসহ বেশ কয়েকটি সংগঠন জো কক্সের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি খোলা চিঠি প্রকাশ করেছে। সিরিয়া সংকটের ক্ষেত্রে জো কক্সের দৃষ্টিভঙ্গিকে নৈতিক ও বাস্তবসম্মত বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। বলা হয়েছে, ‘আমরা তার শূন্যতা গভীরভাবে অনুভব করব।

যুক্তরাজ্যভিত্তিক মানবিক সহায়তাকারী সংগঠন সিরিয়া সলিডারিটি ইউকের সদস্যদের মতে, ‘জো কক্সের মৃত্যুর মধ্য দিয়ে মানবতা এক চ্যাম্পিয়নকে হারিয়েছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ জুন) দুর্বৃত্তের গুলিতে নিহত হন জো কক্স। যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির ব্যাটলি অ্যান্ড স্পেন আসনের এমপি ছিলেন তিনি। জো কক্স ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে সোচ্চার ছিলেন। বৃহস্পতিবার ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে গুলিবর্ষণ ও ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে থমাস মায়ার নামে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে। এরইমধ্যে তার বিরুদ্ধে হত্যার অভিযোগও দায়ের করা হয়েছে। সূত্র: বিবিসি, ইন্ডিপেনডেন্ট

/এফইউ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম