সংঘাতপূর্ণ ইয়েমেনে দুই পক্ষের মধ্যে শতাধিক বন্দি বিনিময়

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৬, ১১:৪৮আপডেট : ১৯ জুন ২০১৬, ১১:৪৮
image

তাইজের সরকারপন্থী কর্মকর্তারাও খবরটি নিশ্চিত করেছে স্থানীয় আদিবাসীদের মধ্যস্থতার পর ইয়েমেনের তাইজে সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে বড় ধরনের বন্দি বিনিময় হয়েছে। শনিবার দুই পক্ষের মধ্যে শতাধিক বন্দি বিনিময় হয়। আদিবাসী নেতা আব্দুল লতিফ-মুরাদির বক্তব্যকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা খবরটি নিশ্চিত করেছে।
মুরাদি জানান, তাইজের নিয়ন্ত্রণে থাকা সরকারি বাহিনী শনিবার ১১৮ জন বন্দিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ৭৬ বন্দিকে ফেরত দিয়েছে হুথি বিদ্রোহীরা। তাইজে থাকা সরকারপন্থী কর্মকর্তারাও খবরটি নিশ্চিত করেছেন।
গত বছরের মার্চ থেকে ইয়েমেনে চলমান সংঘাত বন্ধে ৯ সপ্তাহ আগে কুয়েতে আলোচনা চলছে। তবে সে আলোচনা থেকে আলাদা হয়েই বন্দি বিনিময়ের চুক্তিটি হয়। তাইজের বাসিন্দারা জানিয়েছেন, শনিবার বন্দিবিনিময়ের কয়েক ঘণ্টা আগে বিদ্রোহীরা ওই এলাকায় রকেট হামলা চালিয়েছে। কিরশ শহরেও ব্যাপক সংঘর্ষ হয়েছে।
হুথি বিদ্রোহী এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে ক্ষমতাগ্রহণ থেকে বিরত রাখতে গত বছরের মার্চ থেকে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে সামরিক অভিযান শুরু হয়। তবে অভিযানের পরও এখনও রাজধানী সানাসহ বেশ কয়েকটি এলাকাকে বিদ্রোহীদের নিয়ন্ত্রণমুক্ত করা যায়নি।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান শুরুর পর থেকে ৬ হাজার ৪শ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া ওই সংঘাতের কারণে ২৮ লাখ মানুষকে ঘরহারা হতে হয়েছে। সূত্র: আল জাজিরা

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক