হামলার শিকার ভক্তদের প্রতি ব্রিটিশ ব্যান্ডের সমবেদনা, ইস্তাম্বুলে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৬, ১৪:০০আপডেট : ১৯ জুন ২০১৬, ১৪:০০
image

শনিবার বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ ইস্তাম্বুলে একটি রেকর্ড স্টোরে ব্রিটিশ রক ব্যান্ড রেডিওহেড-এর ভক্তদের ওপর হামলার ঘটনায় তুরস্কে ও তুরস্কের বাইরে নিন্দার ঝড় উঠেছে। শুক্রবারের ওই হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীরা রাস্তায় নামলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এদিকে নিজেদের ভক্তদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে রেডিওহেড। এ ধরনের হামলার ঘটনাকে সহিংস অসহিষ্ণুতা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
শুক্রবার ভেলভেট ইন্ডিগ্রাউন্ড রেকর্ড নামের ওই দোকানে লাইভ স্ট্রিমিংয়ে ব্রিটিশ রক ব্যান্ড রেডিওহেডের গান শুনছিলেন ভক্তরা। হঠাৎ করে এক দল লোক এসে জোর করে দোকানে ঢুকে পড়ে এবং সেখানকার লোকজনের সঙ্গে চিৎকার করতে থাকে। রমজান মাসে তারা কেন অ্যালকোহল নিচ্ছে এবং গান শুনছে তা জানতে চায়। এক পর্যায়ে দোকানের গ্রাহক ও কর্মীদেরকে পাইপ দিয়ে পেটাতে শুরু করে তারা। অবশ্য ওই ঘটনায় কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভেলভেট ইন্ডিগ্রাউন্ড রেকর্ড স্টোর
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে শনিবার ওই দোকানের কাছে অবস্থান নেন শত শত বিক্ষোভকারী। কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদবিরোধী লড়াই শুরুর আহ্বান জানান তারা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ‘চোর’ এবং ‘খুনি’ হিসেবে আখ্যা দেওয়া হয়। পরে জলকামান আর টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। সে সময় বেশ কয়েকজনকে আটক করা হয় বলে জানিয়েছে ডিপিএ নিউজ। তবে পুলিশের ওই অভিযানে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ ঘটনা নিয়ে সমালোচনা চলছে। যেখানে হামলা হয়েছে তার পার্শ্ববর্তী জায়গার নাম ফিরুজাগা। শনিবার থেকে টুইটারে #ফিরুজাগা হ্যাশট্যাগে প্রতিবাদ জানানো হচ্ছে। অনেকে হামলাকারীদের ‘অসহিষ্ণু’ হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে নিজেদের ভক্তদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এ ঘটনাকে সহিংস অসহিষ্ণুতামূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে রেডিওহেড। বিবৃতিতে বলা হয়, ‘ইস্তাম্বুলের ভেলভেট ইন্ডিগ্রাউন্ডে যারা হামলার শিকার হয়েছেন তাদের জন্য আমরা ব্যথিত। আমরা আশা করছি, কোনও একদিন হয়তো এ ধরনের  সহিংস অসহিষ্ণুতামূলক কর্মকাণ্ডকে সবাই প্রাচীন যুগের ইতিহাস বলে বিবেচনা করতে সক্ষম হবে। তবে আপাতত আমাদের ইস্তাম্বুলের ভক্তদের জন্য ভালোবাসা আর সমর্থন থাকলো।’

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক