তীব্র রাজনৈতিক সংকটের মধ্যে ভেনেজুয়েলায় মার্কিন কূটনীতিক

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৬, ১২:০৯আপডেট : ২২ জুন ২০১৬, ১২:০৯
image

ভেনেজুয়েলায় চরম রাজনৈতিক অচল অবস্থার মধ্যে সে দেশে গেছেন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক থমাস শ্যানন। রাজধানী কারাকাসে সরকার এবং বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক খবরে এসব কথা জানানো হয়েছে।

থমাস শ্যানন

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুন) ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে থমাস শ্যাননের দেখা করার কথা রয়েছে। চলমান অর্থনৈতিক সংকট এবং প্রেসিডেন্ট মাদুরোর উৎখাতে গণভোট আয়োজনের ব্যাপার আলোচনা করতেই কারাকাসে গেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি জানান, তেল-সমৃদ্ধ দেশটির সমাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে শ্যাননের সঙ্গে ভেনেজুয়েলার নেতৃবৃন্দের আলোচনা হতে পারে। তিনি বিরোধী দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে মাদুরো এবং অন্যান্য পদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন বলে মনে করা হচ্ছে। 

এদিকে, ভেনেজুয়েলার বর্তমান বিরোধী দল সরকার উৎখাতে গণভোটের ডাক দিয়েছে।

উল্লেখ্য, ভেনেজুয়েলার সংবিধান অনুসারে প্রেসিডেন্টকে পদচ্যুত করতে প্রথমে মোট ভোটারদের ১ শতাংশের স্বাক্ষর লাগবে। এরইমধ্যে বিরোধীরা তা সংগ্রহ করেছে। এর পরবর্তী ধাপ ২০ শতাংশের স্বাক্ষর। এটিও সংগ্রহ করা হয়ে গেছে। তবে নির্বাচন কমিশনের দাবি, মোট সংগৃহীত স্বাক্ষরের মধ্যে ৬ লাখই ভুয়া। এখন ওই স্বাক্ষর যাচাই করার কাজ চলছে। বিরোধীরা এ যাত্রায় সফল হলেই কেবল দরকার হবে মূল গণভোট আয়োজনের। সেখানে প্রাপ্ত ভোটের ওপর নির্ভর করবে মাদুরো সরকার আর ভেনেজুয়েলার রাজনীতির ভবিষ্যত। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম