মার্কিন স্বরাষ্ট্র দফতরে অস্ত্রসহ কর্মকর্তার প্রবেশের ঘটনায় তদন্ত শুরু

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৬, ১৬:১৫আপডেট : ২২ জুন ২০১৬, ১৬:১৫
image

হোমল্যান্ড সিকিউরিটির কার্যালয় বন্দুক, ছুরি, ইনফ্রারেড ক্যামেরা, পিপার স্প্রে এবং হাতকড়াসহ যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোমল্যান্ড সিকিউরিটি)-এর সদর দফতরে সন্দেহজনকভাবে প্রবেশকারী এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। ওই ব্যক্তি হামলার পরিকল্পনা করেছিলেন কিনা তা নিয়ে প্রাদেশিক প্রসিকিউটররা তদন্ত চালাচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয়ের মুখপাত্র বিল মিলার।
গত ৯ জুন স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে ওয়াশিংটনে অবস্থিত হোমল্যান্ড সিকিউরিটির সদর দফতরে প্রবেশ করেন জোনাথন উইনকি নামের ওই ব্যক্তি। সেখানেই বিশ্লেষক হিসেবে কাজ করেন জোনাথন। ব্যাপক নিরাপত্তাবিশিষ্ট হোমল্যান্ড সিকিউরিটিতে প্রবেশের ক্ষেত্রে বেশ কয়েকটি নিরাপত্তা ধাপ পার হতে হয়। এর একটি হলো দরজায় স্ক্রিনিং করানো। ঘটনার দিন জোনাথনের ব্যাগ স্ক্রিনিং করানো হলে সেখান থেকে অন্যান্য জিনিসের পাশাপাশি একটি ফোল্ডিং ছুরি, পিপার স্প্রে, ইনফ্রারেড ক্যামেরা এবং বেশ কয়েকটি হাতকড়া উদ্ধার হয়। পরে তল্লািশি চালিয়ে তার কাছ থেকে ৫টি শট রিভলভার উদ্ধার করা হয়।
বিল মিলপার জানান, লাইসেন্স ছাড়া পিস্তল বহনের অভিযোগে উইনকিকে ১০ জুন অভিযুক্ত করা হয়। আদালতের প্রক্রিয়াগুলোকে স্থগিত করে ১৩ জুন তাকে ছেড়ে দেওয়া হয়। মামলাটি এখন তদন্তের আওতায় রয়েছে বলে এক ইমেইলে জানিয়েছেন মিলার।
আদালতে প্রাদশিক সরকারের পক্ষ থেকে জমা দেওয়া কাগজপত্রে বলা হয়, জোনাথন উইনকি কর্মস্থলে সহিংসতা চালাতে আকেজনের সঙ্গে ষড়যন্ত্র করছিলেন বলে ধারণা করা হচ্ছে। আরও সুনির্দিষ্ট করে বলথে গেলে বলা যায়, জোনাথন হোমল্যান্ড সিকিউরিটি ভবনে অবস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছিলেন বলে মনে করা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম