'ক্যামেরন কোথায় লুকিয়েছেন? কোথায় করবিন?'

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৬, ১২:৩৫আপডেট : ২৪ জুন ২০১৬, ১২:৩৬
image

'ক্যামেরন কোথায় লুকিয়েছেন? কোথায় করবিন?' গণভোটের রায় ইউরোপীয় ইউনিয়নে থাকার বিপক্ষে যাওয়ার পর এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন; যিনি ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে অবস্থান নিয়েছিলেন। ‘রিমেইন’ পক্ষের আরেক প্রচারক লেবার নেতা জেরেমি করবিনও নীরব রয়েছেন। যদিও ‘লিভ পক্ষ’ থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের রায়কে স্বাগত জানানো হয়েছে। কেউ কেউ একে ব্রিটিশদের স্বাধীনতা দিবস বলতেও ছাড়েননি।
বৃহস্পতিবার ক্যামেরন আর তার স্ত্রীকে একটি পোলিং স্টেশনে ভোট দিতে দেখা যায়। এরপর থেকেই আর তার দেখা মেলেনি। এমনকী সামাজিক মাধ্যমেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার। ‘রিমেইন’ পক্ষের ভোটাররা তাই টুইটারে প্রশ্ন রেখেছেন, ‘কোথায় ক্যামেরন’।
উল্লেখ্য, ইইউ’র পক্ষে থাকা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনেরও পদত্যাগ দাবি করছেন অনেকেই। ছায়া সংসদের পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেন এই গণভোটের জন্য ক্যামেরনকে দায়ী করে বলেছেন, “সেই এ গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিল, সেই গণভোটে পরাজিত হওয়ার পর তার দায়িত্বে থাকাটা আমাকে অবাক করবে।” তবে কনজারভেটিব পার্টির ৮৪জন এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ‘ইইউ থেকে যুক্তরাজ্য বের হয়ে গেলেও’ তাকেই প্রধানমন্ত্রী থাকার অনুরোধ করেছেন।
এদিকে ‌জেরেমি করবিনকে নিয়েও টুইটারে একই ধরনের পোস্ট লক্ষ্য করা গেছে। একজন প্রশ্ন তুলেছেন তিনি পালিয়ে গেছেন কিনা।
উল্লেখ্য, বেশিরভাগ বামপন্থী ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসার পক্ষে থাকলেও করবিন ছিলেন ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে। শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক লড়াইকে বেগবান করার কথা বলে ‘শর্তসাপেক্ষ’ এই সমর্থন দিয়েছিলেন তিনি।

সূত্র: ডেইলি মেইল

/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম