‘লিভ’ পক্ষের জয়ের আভাসেই পাউন্ডের মূল্যমান ৩০ বছরে সর্বনিম্ন

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৬, ১২:৪৬আপডেট : ২৪ জুন ২০১৬, ১৩:৫১
image

‘লিভ’ পক্ষের জয়ের আভাসেই পাউন্ডের মূল্যমান ৩০ বছরে সর্বনিম্ন

ব্রেক্সিট প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে রায় আসবার আভাস পাওয়ার পর থেকেই নাটকীয়ভাবে কমে গিয়েছে পাউন্ডের মূল্যমান। গত ৩০ বছরে এই দর নেমে গেছে সর্বন্মিন পর্যায়ে।

ফলাফল আসার আগে পর্যন্ত পাউন্ডের মূল্য ১ দশমিক ৫০ ডলারে উঠে গেলেও উত্তর-পূর্ব ইংল্যান্ড থেকে নেতিবাচক ফলাফল আসতে শুরু করলে তা কমে ১ দশমিক ৪৩ ডলারে নেমে যায়। লন্ডনের প্রধান শেয়ার বাজারে একদিনে এতটা মূল্যপতন এর আগে কখনও দেখা যায়নি।

পাউন্ডের মূল্য কমে যাওয়ায় বিদেশী পণ্যের মূল্য চড়া হয়ে উঠতে পারে। তবে তা রফতানিকারকদের জন্য সুবিধাজনক হবে। এদিকে ডলারের বিপরীতে ইউরোর মূল্য কমেছে ৩ দশমিক ৩ শতাংশ, যা কিনা ইউরোর ইতিহাসে প্রথম।

আরও পড়ুন: এগিয়ে ‘লিভ’ পক্ষ: ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পথে যুক্তরাজ্য!

যুক্তরাজ্যের ফিনান্সিয়াল কোম্পানি ইটিএক্সের প্রধান জো রান্ডেল বলেন, ‘এমন ঘটনা এর আগে কখনও দেখিনি। লেম্যান ও ব্ল্যাক ওয়েনসডের চেয়েও বড় ঘটনা অথচ আমরা এখনও ফলাফলই হাতে পাইনি।’

এদিকে, ব্যাংক অব জাপান ঘোষণা করেছে বাজারে অর্থ বাজারে সংকট দেখা দিলে তারা অর্থের জোগান দিতে প্রস্তুত।  

সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/   

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম