নতুন ছায়া মন্ত্রিসভা ঘোষণা করলেন করবিন

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০১৬, ১৫:০১আপডেট : ২৭ জুন ২০১৬, ১৭:২৯
image

দলের নেতৃত্ব সংকট নিরসনে জরুরি আলোচনার পর নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন লেবার নেতা জেরেমি করবিন। ছায়া মন্ত্রিসভা থেকে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করার পরই তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।

শক্ত হাতে দলীয় নেতৃত্ব আঁকড়ে ধরার ইঙ্গিত দিলেন জেরেমি কবরিন

সোমবার (২৭ জুন) সকালে লেবার পার্টির উপ-প্রধান টম ওয়াটসনের সঙ্গে করবিনের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় নেতৃত্ব, ছায়া মন্ত্রিদের পদত্যাগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পরই নিয়োগ দেওয়া হলো নতুন ছায়া মন্ত্রীদের।

উল্লেখ্য, ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে বহিস্কারের পর তার অনুসরণে ১১ জন ছায়ামন্ত্রী ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

এবার নিয়োগ দেওয়া হয় ১০ জন নতুন ছায়ামন্ত্রীকে। নতুন নিয়োগপ্রাপ্ত ছায়ামন্ত্রীরা হলেন – এমিলি থর্নবেরি (ছায়া পররাষ্ট্রমন্ত্রী), ডাইন অ্যাবোট (ছায়া স্বাস্থ্যমন্ত্রী), প্যাট গ্লাস (ছায়া শিক্ষামন্ত্রী), অ্যান্ডি ম্যাকডোনাল্ড (ছায়া পরিবহনমন্ত্রী), ক্লাইভ লুইস (ছায়া প্রতিরক্ষামন্ত্রী), রেবেকা লং বেইলি (ছায়া কোষাগারমন্ত্রী), কেইট ওসামোর (ছায়া আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নমন্ত্রী), র‍্যাচেল মাসকেল (পরিবেশ, খাদ্য ও গ্রাম বিষয়ক ছায়ামন্ত্রী), ক্যাট স্মিথ (ছায়া যুবমন্ত্রী) এবং ডেভ এন্ডারসন (উত্তর আয়ারল্যান্ড বিষয়ক ছায়ামন্ত্রী)।

এর আগে লেবার দলের দুই জ্যেষ্ঠ রাজনীতিবিদ করবিনের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছিলেন। পার্লামেন্টের লেবার দলীয় সংসদ সদস্য ডেম মার্গারেট হজ ও অ্যান কফি গত শুক্রবার পার্লামেন্টারি লেবার পার্টির (পিএলপি) চেয়ারম্যান জন ক্রায়ারের কাছে একটি প্রস্তাব পেশ করেন। সোমবার পিএলপি-র বৈঠকে জেরেমি করবিনের বিরুদ্ধে আস্থা ভোটের ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই সিদ্ধান্ত হবে পরদিন মঙ্গলবার গোপন ব্যালটে আস্থা ভোট হবে কি না।

উত্তর লন্ডনে বাড়ির সামনে করবিন

তবে করবিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি পদত্যাগ করছেন না। করবিন মনে করেন,ব্রেক্সিট প্রশ্নে জনগণের এই অবস্থান লেবার রাজনীতির জন্য ইতিবাচক ভূমিকা নিয়ে এসেছে। আবাসন, কর্মসংস্থান, সুরক্ষা, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের প্রশ্নসহ বিভিন্ন ইস্যুতে বিকল্প হাজির করার সুযোগ তৈরি হয়েছে।

করবিনের মতে, দলে যারা তার প্রতি অনাস্থা এনেছেন,তাদের সেই কাজ বাদ দিয়ে লেবার রাজনীতিকে এগিয়ে নিতে ভূমিকা পালন করা উচিত। উল্লেখ্য, দলের তৃণমূল কর্মীদের নিরঙ্কুশ সমর্থন নিয়ে লেবারদের নেতা নির্বাচিত হয়েছিলেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আলাদা না হওয়ার পক্ষে অর্থাৎ ‘রিমেইন’ শিবিরের হয়ে প্রচারণা চালিয়েছিলেন লেবার নেতা জেরেমি করবিন। তবে ব্রিটিশ জনগণের রায় এর বিপক্ষে যাওয়ার পর দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম