বিয়েতে ভিডিও হচ্ছে না জেনে বেঁকে বসলেন কনে!

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০১৬, ১৯:৪৭আপডেট : ২৭ জুন ২০১৬, ১৯:৫১

বিয়েতে ভিডিও হচ্ছে না জেনে বেঁকে বসলেন কনে!

বর বিয়েতে ভিডিও করার ব্যবস্থা করেননি জেনে বেঁকে বসেছেন বিয়ের কনে। কনেপক্ষও তাদের কন্যার মতে মত দিয়ে বাতিল করেছেন সম্বন্ধ। ভারতের তামিল নাড়ুর থুরাইয়ুতে ঘটেছে এই ব্যাতিক্রমী ঘটনা।

বিয়ে ভেঙ্গে যাওয়াতেই এই নাটকের সমাপ্তি হয়নি। বর তার পরিবার নিয়ে এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে। প্রতারণার অভিযোগ করে বরপক্ষ দাবি করেছে, বিয়ে উপলক্ষে ব্যয় করা সমস্ত অর্থ জলে গিয়েছে।

এই বিয়ের ক্ষেত্রে আরও আশ্চর্য হচ্ছে, বরপক্ষ ও কনেপক্ষ পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়ও বটে।

আরও পড়ুন: ৪৭২ বিবাহিত মেয়ের শুভেচ্ছা পেলেন গর্বিত বাবা মহেশ সাবানী

জানা গেছে, বরের পিতা থাঙ্গারাজ চেয়েছিলেন তার পুত্রের বিবাহ অনুষ্ঠিত হবে খুব জাঁকজমকের সাথে। কিন্তু বর সেনথিল মিতব্যয়ী স্বভাবের হওয়ায় তিনি ছোট হলে বিয়ের আয়োজন করেন। তার বাবা তাকে ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারের ব্যবস্থা করতে বললেও তিনি তা করেননি।

শেষ পর্যন্ত বিয়ের আসরে ফটোগ্রাফার পৌঁছালেও ততক্ষণে বিয়ের আনুষ্ঠানিকতা অনেকটাই হয়ে যায় এবং দুই পক্ষের মধ্যে বিতণ্ডাও চরমে পৌঁছে যায়। উত্তেজনার এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে বিয়ের কনে রেবতী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিয়ের বিষয়ে অসম্মতি প্রকাশ করেন তিনি।

রেবতীর মতে, যথাযথভাবে বিয়ের আয়োজন না করে তার বাবাকে অপমান করেছেন পাণিপ্রার্থী সেনথিল। ফলে সেনথিলকে বিয়ে করতে তিনি আর ইচ্ছুক নন।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/         

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম