‘নরকে স্বাগতম’

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৬, ১১:৩৮আপডেট : ৩০ জুন ২০১৬, ১১:৩৮
image

‘নরকে স্বাগতম’ বেতন দিতে বিলম্ব করায় সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে নেমেছে ব্রাজিলের পুলিশ ও দমকল কর্মীরা। এজন্য তারা বেছে নিয়েছে রিও ডি জেনিরো আন্তর্জাতিক বিমানবন্দরকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যাত্রীদের অভ্যর্থনা জানাতে পরিবারের সদস্য-পরিচিতজন বা ট্যাক্সি ড্রাইভাররা যেখানে দাঁড়িয়ে থাকেন, সেখানেই সোমবার দেখা যায় এক অভিনব দৃশ্য। অলিম্পিক গেমসকে সামনে রেখে ব্রাজিলের পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা সেখানে ব্যানার ও প্ল্যাকার্ড ধরে দাঁড়ায়। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘নরকে স্বাগতম’। । অন্য একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘পুলিশ আর দমকল কর্মীদের বেতন দেয়া হচ্ছে না। রিও ডি জানেরিওতে যারা আসছে, তাদের কেউই নিরাপদ নয়।‘
উল্লেখ্য, ব্রাজিলে গত কয়েক মাস ধরে তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলছে। প্রেসিডেন্টের পদ থেকে ডিলমা রুসেফকে একরকম একটি নীরব অভ্যুত্থানের মধ্য দিয়ে অপসারণ করা হয় বাজেট ঘাটতি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ তুলে। এই অবস্থায় পুলিশ বিক্ষোভ করছে তাদের বেতন দেরিতে দেয়ার প্রতিবাদে। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, পরিস্থিতি খুবই সংকটজনক। সবকিছু ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। রিওর গভর্ণর ফ্রান্সিসকো ডরনেলেসে একটি ব্রাজিলিয়ান সংবাদপত্রকে জানিয়েছেন, ফেডারেল সরকার তাদের ৮৬ কোটি ডলার দেবে বলে প্রতিশ্রুতি দিলেও এখনো সেই অর্থ পাওয়া যায়নি। এর ফলে তাদের অনেক পুলিশ টহল বন্ধ করে দিতে হচ্ছে। এমনকি গাড়ির জ্বালানি কেনার অর্থও তাদের নেই।
পুলিশ আর দমকল কর্মীদের এই অভিনব প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল তুলেছে। ফটো শেয়ারিং সাইট ইমগুরে পোস্ট করা উপরের ছবিটি শেয়ার করা হয়েছে তিরিশ লক্ষ বার।

অলিম্পিক গেমসের আগে ব্রাজিল এখন যে নানামুখী সংকটে আছে, তার মধ্যে এখন যোগ হলো রিওর পুলিশ আর দমকল কর্মীদের এই প্রতিবাদ। এর পাশাপাশি চলছে জিকা ভাইরাস নিয়ে সংকট। অনেক দেশের ক্রীড়াবিদ ইতোমধ্যে অলিম্পিক গেমস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জিকার আতঙ্কে। তবে রিও অলিম্পিকের সাংগঠনিক কমিটির কর্মকর্তারা বলছেন, জিকা ভাইরাসের বিপদ অহেতুক বাড়িয়ে দেখানো হচ্ছে। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের