ইরাকের মসুলে 'ইসলামিক স্টেটের দুই নেতা নিহত'

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৬, ০৮:৪৩আপডেট : ০২ জুলাই ২০১৬, ০৯:০২

ইরাকের মসুলে 'ইসলামিক স্টেটের দুই নেতা নিহত'

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বিমান হামলায় ইসলামিক স্টেটের দুই নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন। তারা জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় নগর মসুলে আইএসের যুদ্ধ বিষয়ক ডেপুটি মিনিস্টার ও এক মিলিটারি কমান্ডার নিহত হয়েছেন।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে বলেন, ইরাকি বাহিনীর সমর্থনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আইএস বিরোধী বিমান অভিযানে মারা যান বাসিম মুহাম্মদ আহমাদ সুলতান আল-বাজারি এবং হাতিম তালিব আল-হামদুনি।

আরও পড়ুন: আইএসের দায় স্বীকারের বিষয়ে এখনও নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র

তিনি বলেন, ‘তাদের মৃত্যুতে মসুলে আইএসের নেতৃত্ব ভেঙ্গে পড়তে পারে। তারা দুইজন ছিলেন আইএসের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম।’ 

বাসিম মুহাম্মদ আহমাদ সুলতান আল-বাজারি একজন সাবেক আল-কায়েদা সদস্য, তিনি আইএসের ব্যাটেলিয়নের নেতৃত্ব দিতেন এবং হাতে তৈরি বিস্ফোরক ও আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণও দিতেন। তালিব আল-হামদুনি ছিলেন মসুলের কমান্ডার ও ওই অঞ্চলের সেনা পুলিশ প্রধান।

সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম