হিথরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৬, ১১:১৫আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৫:২১

হিথরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

লন্ডনের হিথরো বিমানবন্দরে এক ‘হামলার হুমকি’র প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের যোগাযোগ মন্ত্রী।যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে সামনে রেখে সম্ভাব্য হামলার হুঁশিয়ারির প্রেক্ষিতে জননিরাপত্তার কথা বিবেচনায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়।  

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নামের একটি বেসরকারি সন্ত্রাসবাদ-বিরোধী সংস্থা শুক্রবার এক সতর্কবার্তা দেয়। তাতে বলা হয়, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে সামনে রেখে লন্ডনের হিথরো, লস এঞ্জেলসের আন্তর্জাতিক বিমানবন্দর ও নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে বোমা হামলা হতে পারে।

আরও পড়ুন: আইএসের স্বঘোষিত সংবাদ সংস্থায় 'গুলশান হামলার রক্তাক্ত ছবি'

যুক্তরাজ্যের যোগাযোগমন্ত্রী তারেক আহমেদ জনগণের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের উত্থানের মুখে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যুক্তরাজ্যে আমরা সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো এবং আমাদের আন্তর্জাতিক অংশীদার ও অভিবাসীদের ওপর ঝুঁকি নিয়ন্ত্রণ করবো।’

এ প্রসঙ্গে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র: গার্ডিয়ান

/ইউআর/বিএ/        

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম