গুলশান হামলা নিয়ে আইএস-আল কায়েদা ধন্দ!

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৬, ১৭:৪৫আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৭:৪৬
image

গুলশান হামলা নিয়ে আইএস-আল কায়েদা ধন্দ! বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলাগুলোর ক্ষেত্রে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস কিংবা আল কায়েদাকে দায় স্বীকার করতে দেখা গেছে। তবে এবারের গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় দেখা গেছে ব্যতিক্রম। দুইটি সংগঠনের নামেই গুলশান হামলার দায় স্বীকার করে খবর প্রকাশিত হয়েছে। হামলার সঙ্গে আল কায়েদা নাকি আইএস জড়িত, নাকি সব দায় স্বীকারের ঘটনাই সাজানো? এইসব প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
গুলশান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের স্বঘোষিত বার্তা সংস্থা আমাক-এ এর দায় স্বীকারের খবর প্রকাশ হয়। কথিত এই বার্তা সংস্থার মধ্য দিয়ে এর আগেও বাংলাদেশে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আইএস। অন্যদিকে এ ঘটনায় আল কায়েদার দায় স্বীকারের খবরও প্রকাশিত হয়েছে। তবে অতীতের মতো এবারও  দায় স্বীকারের খবরগুলোর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ সরকারও বরাবরই দাবি করেছে বাংলাদেশে আইএস কিংবা আল কায়েদার অস্তিত্ব নেই। সমস্ত সন্ত্রাসবাদী হামলাই স্থানীয় জঙ্গিদের কাজ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলশানের হামলাটি আদৌ আইএস চালিয়েছে কিনা সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর নিশ্চিত নয়। এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি।
এদিকে এক মার্কিন কর্মকর্তার ব্যক্তিগত কাজের দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তিকে উদ্ধৃত করে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, আগের অভিযানগুলোর অভিজ্ঞতাকে বিবেচনায় নিলে এই হামলাটি আইএসের হামলার চেয়ে আল কায়েদার হামলা হওয়ার সম্ভাবনা বেশি। তিনি দাবি করেছেন, আইএসের তুলনায় গত কয়েক মাসে বাংলাদেশে আল কায়েদার উপস্থিতিই বেশি দৃশ্যমান এবং বাংলাদেশে পরিচালিত তাদের সব হামলাই ঢাকায় সংঘটিত হয়ে থাকে। অবশ্য নিজের মন্তব্যকে ‘প্রাথমিক অনুমান’ বলছেন তিনি।

আল কায়েদা

অবশ্য বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন বাংলাদেশ আইএসসহ বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর টার্গেট। এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক পরিচালক সাজ্জান গোহেল বলেন, ‘তারা (আইএস) নিজস্ব অনলাইন সাময়িকী দাবিক-এ বিভিন্ন সময়ে আইএস ও বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সংযোগকে উল্লেখ করেছে। তারা আগেও বলেছিল, হামলার সংখ্যা ও তীব্রতা বাড়াবে। বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবীদেরকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছিল।

সিএনএন-এর সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ পিটার বার্গেন বলছেন, আইএস দায় স্বীকারের নামে মিথ্যাচার করে বলে তার জানা নেই। একজন সন্ত্রাসবাদবিরোধী নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন তিনি। সেই কর্মকর্তা বার্গেনকে বলেছেন, আল কায়েদা সাধারণত এমন বড় গ্রুপ নিয়ে হামলা করে না।

আমাক-এ আইএসের দায় স্বীকারের খবর

সিআইএ’র আরেক সাবেক সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তা এবং সিএনএন-এর বিশেষজ্ঞ ফিলিপ মাড-ও বার্গেনের সঙ্গে একমত হন। তিনি মনে করেন, আল কায়েদা আর আইএসের মধ্যে প্রতিযোগিতার সম্পর্ক রয়েছে। সে কারণেই হামলার সঙ্গে সঙ্গেই তারা স্বীকৃতি চায়। সে কারণেই দ্রুত দায় স্বীকার করে। আল কায়েদার হামলাকে নিজেদের বলে চালিয়ে দেওয়ার মতো কাজ আইএস-এর বৈশিষ্ট্যের বিরোধী বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজানে হামলা চালায় সন্ত্রাসীরা। গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের এই রেস্তোরাঁয় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় ডিবির সহকারী (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন। শনিবার সকালে রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়। অভিযানে ছয় জঙ্গি নিহত হন। সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী প্রেস ব্রিফিয়েং জানান, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে পরিচালিত 'অপারেশন থান্ডার বোল্ট' এর সময় ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবাই বিদেশি। অভিযানের আগেই তাদের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। সূত্র: সিএনএন

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম