গুলশান হত্যাকাণ্ড

নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাজ্যে গণসংহতি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৬, ০৩:৫৩আপডেট : ০৪ জুলাই ২০১৬, ০৫:৩৪

গুলশান-২ এর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের নৃশংস হত্যাকাণ্ডে নিহত নিরস্ত্র সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে জঙ্গি-সম্পৃক্ত সবার বিচার দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক গণজাগরণ মঞ্চ ও এর সহযোগী সংগঠনগুলো।

রবিবার লন্ডনের ট্রাফালগার স্কয়ারে আয়োজিত এক গণসংহতিমূলক কর্মসূচিতে এ অবস্থানের কথা জানায় সংগঠনটি।  

ট্রাফলগার স্কায়ারে গণজাগরণ মঞ্চের কর্মসূচি পালিত

 ট্রাফালগার স্কয়ারে বিভিন্ন দেশ জাতি ও ধর্মের মানুষের উপস্থিতিতে সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে বিভিন্ন বাক্য সম্বলিত প্ল্যাকার্ড ও পোস্টার হাতে দাঁড়ায় গণজাগরণ মঞ্চ ও তাদের সহযোগী স্থানীয় সংগঠনগুলো।

যুক্তরাজ্যভিত্তিক গণজাগরণ মঞ্চের সংবাদ বিজ্ঞপ্তি এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে ‘আইএস সংঘটিত’ বর্বরোচিত হামলার কথা উল্লেখ করে সর্বস্তরের সচেতন মানুষের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বিগত তিন বছরে ব্লগার, মানবতাবাদি ও যুক্তিবাদি, নাস্তিক, সেক্যুলারপন্থী, বিজ্ঞান লেখক, ইসলামকেন্দ্রিক চরমপন্থার বিরুদ্ধে সোচ্চার লেখক, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সপক্ষে অবস্থানকারী লেখকদের নৃশংসতম উপায়ে একের পর এক পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। ইসলামের নাম ব্যবহার করে শান্তিকামী নিরস্ত্র মানুষের নৃশংসতম হত্যকাণ্ডের সর্বশেষ নিদর্শন গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ঘটে যাওয়া হত্যাকাণ্ডটি। যুক্তরাজ্যের গণজাগরণ মঞ্চসহ মানবতাবাদি সংগঠনগুলো হত্যাকারী ও উসকানিদাতাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানায়।

সংহতি প্রকাশকারীদের তৈরি পোস্টার

সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বধর্মীয় সহাবস্থানের ঐতিহ্যের কথা তুলে ধরে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা, উদীয়মান অর্থনীতি ও সেক্যুলারপন্থী অবস্থানকে ধর্মীয় উগ্রপন্থীরা ঘৃণার চোখে দেখে। ৪৫ বছর আগে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া গণতান্ত্রিক এই দেশ কোনও জঙ্গি দলের বিরুদ্ধে যুদ্ধে কখনও হাল ছেড়ে দেবে না সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।

সংহতি প্রকাশকারীদের তৈরি প্ল্যাকার্ড

যুক্তরাজ্যভিত্তিক গণজাগরণমঞ্চের এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ব্রিটিশ হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন, সেন্টার ফর সেক্যুলার স্পেস, হিউম্যান রাইট ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান এথিক্যাল ইউনিয়ন, কাউন্সিল ফর এক্স-মুসলিম প্রভৃতি।

সংহতি প্রকাশকারী সামাজিক সংগঠনগুলোর মধ্যে রয়েছে কমিউনিটি উইমেন’স ব্লগ, যুব ইউনিয়ন, নারী দিগন্ত, উদীচী শিল্পী গোষ্ঠীসহ আরও অনেক সংগঠন।

/এইচকে/ এমএসএম / 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে জন কেরির ফোন, সব ধরনের সহযোগিতার আশ্বাস

আরও পড়ুন:জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন: সতর্ক করে এক ডজন ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের চিঠি

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম