আইএসের নতুন টার্গেট মালয়েশিয়া-ইন্দোনেশিয়া!

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৬, ২৩:৫৫আপডেট : ০৫ জুলাই ২০১৬, ২৩:৫৮

আইএসের নতুন টার্গেট মালয়েশিয়া-ইন্দোনেশিয়া! পবিত্র রমজান মাসের শেষদিকে আবারও যেন মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি সংগঠন আইএস। সম্প্রতি তাদের রক্তাক্ত হামলার শিকার হয়েছে তুরস্ক ও বাংলাদেশ। গত দু’দিনে সৌদি আরবের তিনটি এলাকায় চালানো হামলার ঘটনায়ও আইএসের দিকেই আঙ্গুল তুলছেন অনেকে। অবশেষে এবার এশিয়ার দুই মুসলিম রাষ্ট্র মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘোষণা দিয়েছে আইএস। মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বন্দুকধারী এক যুবকের চারপাশ ঘিরে আছে এক দল শিশু। এই দলের একটু দূরে এক কিশোরকে দেখা যায় একে-৪৭ রাইফেল হাতে দাঁড়িয়ে থাকতে। বন্দুকধারী যুবক তাঁর ডান হাতের তর্জনী ডানে-বায়ে নেড়ে মালয় ও আরবি মিশ্রিত ভাষায় কিছু বলছিলেন। ‘জিহাদের পথে আসতে পেরে’ এবং ‘তাওহীদের সৈনিক হতে পেরে’ তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর বিশেষ করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে হুঁশিয়ারি দিলেন বন্দুকধারী যুবক। বললেন, ‘জেনে রাখো...আমরা আর তোমাদের নাগরিক নই। আমরা তোমাদের থেকে মুক্ত হয়েছি। আমরা মহান আল্লাহর অনুমতি ও সহায়তায় সামরিক বাহিনী নিয়ে আসব। তোমরা কোনোভাবেই ঠেকাতে পারবে না।’

আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রকাশিত একটি ফুটেজে এই চিত্র দেখা যায়। ভিডিওতে ওই বন্দুকধারী হুঁশিয়ারি দিয়ে বলেন, যে সরকার ও নেতারা ইসলামি নীতি অনুসরণ করেনি এবং ইসলামের আধিপত্য বিস্তারের জন্য পথ পরিষ্কার করছে না তাঁদের পতন ঘটানো হবে। 

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম