ভারতে পিস টিভি বন্ধের তোড়জোড়, নজরদারিতে জাকির নায়েকের অফিস

ফাহমিদা উর্ণি
০৮ জুলাই ২০১৬, ১৬:০১আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৩:৩৪
image

জাকির নায়েক ২ পিস টিভির সম্প্রচার বন্ধে তোড়জোড় শুরু করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অবশ্য কর্তৃপক্ষ বলছে কেবল পিস টিভি নয়, সম্প্রচারের অনুমতি নেই এমন সব চ্যানেলের ব্যাপারেই কঠোর হচ্ছেন তারা। উচ্চ পদস্থ এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওইসব চ্যানেল প্রচারকারী ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।  অপর এক প্রতিবেদনে জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অফিসে পুলিশি নজরদারির কথা জানিয়েছে তারা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, পিস টিভিতে প্রচারিত ভারতের বিতর্কিত ধর্মীয় নেতা জাকির নায়েকের বক্তব্যগুলোর বিরুদ্ধে তদন্ত শুরুর পর দেশটির সম্প্রচার নীতিমালার বিভিন্ন ফাঁকফোঁকড় বেরিয়ে এসেছে। দেখা গেছে, ভারতে পিস টিভি সম্প্রচারের লাইসেন্স না থাকলেও কেবল অপারেটরদের সহায়তায় চ্যানেলটি নির্বিঘ্নে সম্প্রচারিত হচ্ছে।
এদিকে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, নানা সূত্র থেকে জাকির ও পিস টিভি সম্পর্কে তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, জাকিরের ওই চ্যানেল দুবাই থেকে সম্প্রচার করা হয়। ভারতের কিছু অংশে তা দেখা যায় কেব্‌ল টিভি নেটওয়ার্কের মাধ্যমে। চ্যানেলের নথিবদ্ধ সদর দফতর মুম্বাইয়ে। এমন প্রেক্ষাপটে পিস টিভি নিয়ে আলাদা করে তদন্ত শুরু হয়েছে। রাজ্যগুলিকে পিস টিভির সম্প্রচার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, কোনও কেবল অপারেটর যদি অনুষ্ঠান বিধি লঙ্ঘন করেন তবে এর বিরুদ্ধে ২০১১ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক (রেগুলেশন) অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। রাজ্য পুলিশের মাধ্যমে কেবল অপারেটরদের যন্ত্রপাতি জব্দ করার পাশাপাশি তাদের বিরেুদ্ধে ব্যবস্থা নিতে পারবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠান বিধিতে বলা আছে, ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানে এমন কিছু কিংবা জাতির অখণ্ডতা নষ্ট করে এমন কিছু কেবল অপারেটরা সম্প্রচার করবেন না।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব সতর্কতার অংশ হিসেবে জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অফিসে পুলিশ মোতয়েন করা হয়েছে। মুম্বাই পুলিশ বলছে, এ ব্যাপারে রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার কেউই তাদের কোনও নির্দেশনা দেয়নি। চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই তারা পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন।

জাকিরের বক্তব্য নিয়ে প্রশ্ন থাকায় অনেক আগেই পিস টিভির সম্প্রচার বন্ধ করেছে ব্রিটেন, কানাডার মতো দেশ। গুলশান হামলাকারীদের দুজন জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ ওঠার পর ভারতেও পিস টিভি বন্ধের দাবি উঠেছে।

অভিযোগ উঠেছে যে ঢাকায় গুলশানে নিহত জঙ্গিদের দুজন-রোহান ইমতিয়াজ এবং নিবরাস ইসলাম জাকির নায়েককে অনুসরণ করত। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, কেবল গুলশানের হামলাকারী নয়, বিভিন্ন সময়ে আটক হওয়া জঙ্গিরাও জাকিরকে অনুসরণ করতেন বলে দেখা গেছে।

এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবীস পিস টিভি ও অনলাইনে জাকিরের বক্তৃতা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিজেপি সাংসদ মহেশ গিরিও জাকিরের সংস্থা ও টেলিভিশন চ্যানেলের আর্থিক বিষয়ে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে চিঠি লিখেছেন।

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম