পেশাওয়ার স্কুলে হামলার মূল হোতা মার্কিন ড্রোন হামলায় নিহত?

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০১৬, ১৪:২২আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৫:২৪

পাকিস্তানের পেশাওয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলাকারী তালেবান নেতা উমর মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এক উচ্চপদস্থ কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতের বিষয়ে পাকিস্তান কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পেশাওয়ার স্কুলে হামলার মূল হোতা মার্কিন ড্রোন হামলায় নিহত?

ট্রিবিউন এক্সপ্রেস জানায়, রবিবার আফগানিস্তানের নোঙ্গরহর প্রদেশের আচিনে বন্দর এলাকায়  ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে আর্মি পাবলিক স্কুলে হামলার নীলনকশা প্রণয়নকারী উমর মনসুরসহ আরও চার তালেবান নেতা নিহত হয়েছেন। তবে কর্মকর্তারা জানান, হামলার সময় উমর মনসুর সেখানে উপস্থিত ছিলেন কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন: জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে ৪ বাংলাদেশির কারাদণ্ড

আরেক কর্মকর্তা বলেন, ‘আমরা দৃশ্যমান প্রমাণের জন্য অপেক্ষা করছি। এর আগে শতভাগ নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।’

উমর মনসুর ওরফে আওরঙ্গজেব তালেবান চালিত তারিক  গিদার দলের সদস্য। এই দল পাকিস্তানের পেশওয়ারে আর্মি পাবলিক স্কুল, পেশওয়ার বিমানবন্দর ও বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে শতাধিক শিক্ষার্থীসহ ১৪৪ জনকে হত্যা করে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

/ইউআর/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের