নিস হামলায় শোকের প্রতীক হয়ে উঠেছে যে ছবি

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৬, ২০:৪৫আপডেট : ১৫ জুলাই ২০১৬, ২০:৫১

নিসে লরি হামলায় নিহত শিশু ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে চালানো বর্বরোচিত ট্রাক হামলায় নিহতের সংখ্যা ৮৪ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে রয়েছে নিষ্পাপ শিশুরাও। আর এই শিশুদের নিহত হওয়ার ঘটনায় শোক যেন ভারি পাথরে পরিণত হয়েছে।

হামলায় নিহতদের মধ্যে এক মৃতদেহের ছবি তুলেছেন বার্তা সংস্থা রয়টার্সের ফটোগ্রাফার এরিক গেইলার্ড। মর্মান্তিক এই ছবিটিই যেন নিস হামলায় শোকের প্রতীক হয়ে উঠেছে।

ধারণা করা হচ্ছে, এ ঘটনায় নিহতদের মধ্যে অন্তত ১০ শিশু রয়েছে। তবে এরিক গেইলার্ডের তোলা ছবিটিই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। হৃদয়স্পর্শী বর্ণনার সঙ্গে পোস্ট দিচ্ছেন ছবিটি।

ওই মৃতদেহের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃতদেহের পাশে থাকা পুতুলটিই যেন বলে দিচ্ছে এটা এক নিষ্পাপ শিশুর নিথর দেহ।

ব্ল্যাক ঈগল নামের এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘কোনও মতাদর্শই এই শিশুর মরদেহের চেয়ে মূল্যবান হতে পারে না।’

সাইকো মোকিউজ নামের একজন লিখেছেন, ‘এখানে পুতুলের সঙ্গে একটা বাচ্চা মেয়ে। আজ রাতে নিসের ঘটনা। নিষ্পাপরাই সবসময় প্রথম শিকারে পরিণত হয়।’ সূত্র: দ্য টেলিগ্রাফ।

/এমপি/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম