সিএনএন-এর তুরস্ক ভবনে ঢুকে পড়েছে বিদ্রোহী সেনারা

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৬, ০৭:১৪আপডেট : ১৬ জুলাই ২০১৬, ০৭:৪২








সিএনএন তুরস্ক কার্যালয়

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তাদের তুরস্ক ভবনে বিদ্রোহী সেনারা প্রবেশ করেছে। একজন উপস্থাপক জানিয়েছেন, আর বেশিক্ষণ সম্প্রচার চালু রাখা সম্ভব হবে না তাদের পক্ষে। কিছুক্ষণ আগে তারা  বিস্ফোরণে কয়েকজন পুলিশ অফিসার  ও পার্লামেন্ট কর্মী আহত হওয়ার খবর দিয়েছিল।

অভ্যুত্থান প্রচেষ্টার অংশ হিসেবে আংকারার পার্লামেন্ট ভবনে বোমা নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।  এপির খবরে হতাহত ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। স্থানীয় এক বাসিন্দা এপিকে বলেছেন, তিনি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। দালান থেকে ধোয়া উড়তে দেখছেন। তবে সেই ধোওয়া পার্লামেন্ট ভবনের কিনা, তা নিশ্চিত করে বলতে পারেননি। ওই ব্যক্তি মাটির খুব কাছ দিয়ে ফাইটার জেট উড়ে যেতে দেখেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আংকারার বিমানবন্দরে হামলার খবর দিয়েছে। আর উইকিলিকস-এর টুইটার একাউন্ট থেকে তুরস্কের সেনা সদর দফতরে হামলারও খবর মিলেছে।

এদিকে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস ১৭ জন পুলিশ নিহত হওয়ার কথা জানিয়েছে।

উল্লেখ্য, শনিবার মধ্যরাতে ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবি করেছে দেশটির সেনাবাহিনীর একাংশ।  রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষার স্বার্থে’ সশস্ত্র বাহিনী তুরস্কের ক্ষমতা দখল করেছে’। টেলিভিশনের পর্দায় পড়ে শোনানো ওই বিবৃতিতে বলা হয়, এখন ‘শান্তি পরিষদ’ দেশ চালাবে এবং সান্ধ্য আইন ও সামরিক আইন জারি থাকবে। একই সঙ্গে তুরস্কের বিদ্যমান বৈদেশিক সব সম্পর্ক বহাল থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা প্রধান্য পাবে ।

এদিকে সরকারের পক্ষ থেকে একে অভ্যুত্থানের খবর নাকচ করে এর জন্যে সেনাবাহিনীর একাংশকে দায়ী করা হয়েছে।‘সেনাবাহিনীর একটি সংখ্যালঘু গোষ্ঠীর’ এই বিদ্রোহ পরিস্থিতি কঠোরভাবে জয় করার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। সিএনএন তুর্ককে মোবাইল ফোনে তিনি এই প্রচেষ্টাকে একটি ‘সমান্তরাল কাঠামোর’ কাজ হিসেবে বর্ণনা করে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান।

এই বিদ্রোহ নস্যাৎ করতে জনগণকে রাজপথে নেমে আসারও ডাক দেন এরদোয়ান। তার ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামে হাজারো মানুষ।

বিএ/এপিএইচ/

আরও পড়ুন:
তুরস্কে অভ্যুত্থান চেষ্টা: পার্লামেন্ট-বিমানবন্দর ও মিলিটারি সদরে হামলা

জনগণকে রাস্তায় নেমে বিক্ষোভ করার আহ্বান এরদোয়ানের

তুরস্কে সামরিক আইন জারি, দেশজুড়ে কারফিউ

তুরস্কে ক্ষমতা দখলের দাবি সেনাবাহিনীর

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম