পাকিস্তানের ফাদার তেরেসাকে সম্মান জানালো ক্রিকেট দল

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৬, ১৯:৩৬আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৯:৪২

আব্দুল সাত্তার ইধি

লর্ডসে ম্যাচ জেতার সম্মানকে পাকিস্তানের ফাদার তেরেসা নামে খ্যাত সদ্যপ্রয়াত সমাজকর্মী আব্দুল সাত্তার ইধির প্রতি উৎসর্গ করেছে পাকিতানের জাতীয় ক্রিকেট দল। গত ৯ জুলাই ৮৮ বছর বয়সে দেহত্যাগ করেন পাকিস্তানের জীবন্ত পুণ্যাত্মা হিসেবে পরিচিত ইধি।

গত রবিবার রাতে একদিন হাতে রেখেই লর্ডসের মাঠে সিরিজের প্রথম টেস্ট জিতে যায় পাকিস্তান। লর্ডসের মাঠে ২০ বছর পর টেস্ট জয় করেছে পাকিস্তান। ফলে এই জয় তাদের এনে দিয়েছে বাড়াবাড়ি রকমের আনন্দ ও সম্মান।

লর্ডসে জয়ের উল্লাসে পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ-উল-হক বলেন, ‘আমি এই জয় উৎসর্গ করতে চাই আব্দিল সাত্তার ইধির সম্মানে। কিছুদিন আগেই তিনি মৃত্যুবরণ করছেন। তিনি মানবতার জন্য অনন্য অবদান রেখেছেন।’  

এই ম্যাচে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৩৩৯ রান করে পাকিস্তান। জবাবে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৭২ রান তুলতে সক্ষম হয়। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান তোলে ২১৫ রান। ফলে জয়ের জন্য ইংলিশদের টার্গেট দাঁড়ায় ২৮৩ রান। কিন্তু পাকিস্তানি বোলারদের তোপের মুখে ম্যাচের চতুর্থ দিনে মাত্র ২০৫ রানেই অলআউট হতে হয়েছে অ্যালিস্টার কুকের দলকে।

আরও পড়ুন: চলতি বছর ভারতে ফিরছেন না জাকির নায়েক

উল্লেখ্য, ১৯৯৬ সালে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ভেন্যুতে ইংল্যান্ডকে শেষবার হারিয়েছিল পাকিস্তান। মুশতাক আহমেদ দুই ইনিংস মিলে নিয়েছিলেন ৬ উইকেট, শেষ লেগস্পিনার হিসেবে নিয়েছিলেন ইনিংসে পাঁচ উইকেট। ইয়াসির শাহ সেই কীর্তি গড়েছিলেন নতুন করে প্রথম ইনিংসেই, এবার দ্বিতীয় ইনিংসে নিলেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে রেকর্ড ১০ উইকেট, পাকিস্তানও লর্ডসে জিতলো চতুর্থবারের মতো।    

সূত্র আল জাজিরা

/ইউআর/ 

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম