ভাইস প্রেসিডেন্ট হিসেবে টিম কেইনকে বেছে নিলেন হিলারি

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ১৫:২২আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৫:২২
image

হিলারি ক্লিনটন ও টিম কেইন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার রানিংমেট হিসেবে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনকে বেছে নিয়েছেন। শুক্রবার রাতে টুইটারে টিম কেইনের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন তিনি। শনিবার হিলারি আনুষ্ঠানিকভাবে টিম কেইনের নাম ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।  
কেইনকে সমর্থন জানিয়ে টুইটারে হিলারি লিখেছেন, 'আমি টিম কেইনকে আমার রানিংমেট হিসেবে ঘোষণা দিতে পেরে সত্যিই উচ্ছ্বসিত। উনি এমন এক ব্যক্তি যিনি অন্যের জন্য তার নিজের জীবন উৎসর্গ করছেন।'
জবাবে টিম কেইন টুইটারে লিখেছেন, 'এইমাত্র আমি হিলারির ফোন পেলাম। তার রানিংমেট হতে পেরে গর্বিত। আগামিকাল মিয়ামিতে দায়িত্ব শুরুর জন্য তর সইছে না।'

৫৮ বছর বয়সী টিম কেইন অবাধ বাণিজ্যচুক্তির সমর্থনকারী উদারপন্থী রাজনীতিক। ব্যক্তিগতভাবে গর্ভপাতবিরোধী হলেও গর্ভপাতের অধিকারকে সমর্থন করেন তিনি। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তার এলাকা ভার্জিনিয়া খুব গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে, ভার্জিনিয়ায় সিনেটর নির্বাচনে রিপাবলিকানদের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে। স্প্যানিশ ভাষায় পারদর্শী এই সিনেটর  বিপুল সংখ্যক হিস্পানিক ভোটারকে ডেমোক্র্যাটদের পক্ষে আনতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: বিবিসি, সিএনএন

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম