মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি আইএসের, পেন্টাগনের প্রত্যাখ্যান

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৬, ১০:০৭আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১০:১৪
image

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানানোর পর, তাকে প্রত্যাখ্যান করেছে পেন্টাগন।

আইএসের দাবি করা ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের সরঞ্জাম

সোমবার (২৫ জুলাই) আইএসের কথিত সংবাদমাধ্যম আমাক এজেন্সি-র বরাতে জঙ্গিবাদ পর্যবেক্ষক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স আইএস-এর মার্কিন যুদ্ধবিমান ফেলে দেওয়ার দাবির কথা জানিয়েছে। আইএস-এর দাবি, ফুরাতে ভূপাতিত ওই বিমানের চালকও নিহত হয়েছেন। তবে ওই বিমান চালক বিমান ভূপাতিত হওয়ায় নিহত হয়েছেন, নাকি পরে আইএস তাকে হত্যা করেছে, সে সম্পর্কে আইএস কিছু জানায়নি। 

মার্কিন সশস্ত্র বাহিনী আইএস-এর ওই দাবিকে প্রত্যাখ্যান করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড টুইটারে জানিয়েছে, ‘আনবারে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি অসত্য। মার্কিন এবং জোটের সব বিমান অক্ষত রয়েছে।’

ইরাক-যুক্তরাষ্ট্রের ‘আইন আসাদ’ যৌথ বিমানঘাঁটিটি ইরাকের রাজধানী বাগদাদের ১০০ মাইল পশ্চিমে আনবার প্রদেশে অবস্থিত। এখান থেকেই মার্কিন যুদ্ধবিমান আইএস-এর বিরুদ্ধে ইরাকি সরকারের অভিযানকে সাহায্য করতে ইরাকের পশ্চিমাঞ্চলে কার্যকর রয়েছে। মার্কিন যুদ্ধবিমান সিরিয়ার গৃহযুদ্ধেও মার্কিন বাহিনী সক্রিয় ভূমিকা রাখছে। ওই বিমানঘাঁটি থেকে সিরিয়ার পূর্বাঞ্চলেও অভিযান চালায় মার্কিন বাহিনী।

সূত্র: ওয়াশিংটন টাইমস, সাইট ইন্টেলিজেন্স।

/এসএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি