পাকিস্তানের করাচিতে সেনাবাহিনীর গাড়িতে গুলি, দুই সেনা সদস্য নিহত

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৬, ১৯:২৯আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৯:৩৩
image

পার্কিং প্লাজার কাছে সেনাবাহিনীর গাড়িতে হামলা হয় পাকিস্তানের করাচিতে দেশটির সেনাবাহিনীর একটি গাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত দুই সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার করাচির সাদ্দার এলাকায় এ হামলা হয় বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, নিউ এমএ জিন্নাহ রোডে পার্কিং প্লাজার কাছে মঙ্গলবার অজ্ঞাত বন্দুকধারীরা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি করে। মোটর সাইকেল থেকে গুলি করার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। সে সময় দুই সেনা সদস্য গুলিবিদ্ধ হন। সেনা সদস্যদের দ্রুত জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়।
জিন্নাহ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান সিমিন জামালি বলেন, ‘সেনা সদস্যদের একজন হাসপাতালে আনার আগেই মারা যান আর আরেকজন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারান’।

নিহত সেনা সদস্যরা হলেন, ল্যান্স নায়েক রাজ্জাক এবং হাবিলদার খাদিম হোসেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন এ হামলায় ৯ এমএম পিস্তল ব্যবহার করা হয়েছে। পূর্ববর্তী হামলাগুলোতে এ অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও এমএ জিন্নাহ রোডে তিব্বত সেন্টারের কাছে দুর্বৃত্তদের গুলিতে দুই সামরিক পুলিশ কর্মকর্তা নিহত হন। সূত্র: ডন

/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান