এক ভারতীয় তরুণীর আইএস-সংশ্লিষ্টতার লোমহর্ষক কাহিনী!

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৬, ১৪:২৩আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৪:৫২
image

ওই তরুণীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে ভারতীয় গোয়েন্দারা দাবি করেছেন, সিরিয়ায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নাকি নিয়মিত যোগাযোগ রাখতেন ভারতের হায়েদ্রাবাদের এক তরুণী। সংগঠনটির হায়েদ্রাবাদ ইউনিটের হয়ে কাজ করছিল সে। ওই তরুণী গ্রেফতারকৃত এক আইএস সদস্যের বোন। ‘জিহাদি মেট্রিমোনি’ নামের একটি পাত্র-পাত্রী সন্ধানকারী ওয়েবসাইটের সঙ্গেও সংশ্লিষ্টতা ছিল তার। দুই সিরীয় জিহাদি নাকি তাকে বিয়েও করতে চেয়েছিল!
সোমবার ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-এর দায়ের করা এক অভিযোগপত্রে এসব লোমহর্ষক তথ্য উঠে এসেছে। তবে সেই অভিযোগপত্রে ওই তরুণীকে আনুষ্ঠানিকভাবে দায়ী করা হয়নি। সে কারণে তার নাম উল্লেখ করেনি ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

এনআইএ’র অভিযোগপত্রের বরাত দিয়ে  টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের ডিসেম্বরে ওই তরুণীর ভাইকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ওই তরুণী আইএসের হায়েদ্রাবাদ ইউনিটের সক্রিয় সদস্য ছিল। ওই ইউনিটের সদস্য সংখ্যা ছিল ৯ জন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই নারীকে কাউন্সেলিং করার পর ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের না করায় ওই তরুণীর নাম উল্লেখ করা হচ্ছে না। অবশ্য অভিযোগপত্রে ওই নারী যে আইএসের হায়েদ্রাবাদ ইউনিটের অংশ ছিল তা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে।

পতাকা হাতে এক আইএস সদস্য
এনআইএ’র তদন্ত সূত্রকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া আরও জানায়, সিরিয়াভিত্তিক আইএস নেতা আবু জাকারিয়া হায়েদ্রাবাদ ইউনিট এবং ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখতেন। আইএস সদস্যদের বিয়ের ব্যবস্থা করতে ‘জিহাদি মেট্রিমোনি’ একটি পাত্র-পাত্রী সন্ধানকারী ওয়েবসাইট খুলেছিলেন জাকারিয়া। অভিযোগপত্র অনুযায়ী, সিরিয়াভিত্তিক আরেক আইএস নেতা আবু জাকারিয়ার সঙ্গে ওই তরুণীর ভাইয়েরও যোগাযোগ ছিল। হায়েদ্রাবাদ ইউনিটের অন্যান্য সদস্যরা ছাড়াও ওই তরুণীর সঙ্গে আলাদা করে যোগাযোগ ছিল তার। ওই তরুণীকে বিয়েও করতে চেয়েছিল জাকারিয়া। অভিযোগপত্রে বলা হয়, ‘জাকারিয়া সাধারণত দলীয় আলোচনা (গ্রুপ ডিসকাশন) করে থাকে এবং আইএসের মতাদর্শের প্রচারণা চালায়। জাকারিয়ার পাশাপাশি সিরিয়াভিত্তিক আরেক আইএস সদস্য হামজা আল মুজাহির ওই তরুণী ও তার ভাইয়ের সঙ্গে (এখন গ্রেফতার রয়েছে) নিয়মিত যোগাযোগ রাখত।' এনআইএ’র অভিযোগপত্রে বলা হয়,  জাকারিয়ার মতো তিনিও ওই তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন। 

উল্লেখ্য, সোমবার আইএসের তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে এনআইএ।  এ তিনজন হলো- জম্মু-কাশ্মিরের বাসিন্দা শেখ আজহার উল ইসলাম, কর্নাটকের ভাটকালের বাসিন্দা আদনান হাসান এবং মহারাষ্ট্রের মুমব্রা-এর বাসিন্দা মোহাম্মদ ফারহান শেখ। আদনান হাসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ওই তরুণীর ভাইয়ের। ভারতের কল্যান এলাকাভিত্তিক আইএস সদস্য আরিব মাজিদ এবং ফাহাদ শেখের সঙ্গেও তার যোগাযোগ ছিল। আরিব ও ফাহাদ দুজনই সিরিয়ায় নিহত হয়েছে বলে মনে করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম