‘ফেসবুকের যাত্রার মাত্র ১ শতাংশ সম্পন্ন হয়েছে’

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৬, ১৫:৫৫আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৬:০২

‘ফেসবুকের যাত্রার মাত্র ১ শতাংশ সম্পন্ন হয়েছে’

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই যাত্রা শুরু করে ফেসবুক। এরপর গণমাধ্যমকে উপস্থাপন করার ক্ষেত্র হিসেবে, বিজ্ঞাপন প্রচারের পাটাতন হিসেবে ও বার্তা আদানপ্রদানের মাধ্যম হিসেবেও ব্যাপক বাহবে ব্যবহৃত হতে থাকে ফেসবুক। তবে এর আর্থিক লাভের খতিয়ান থেকে দেখা যায়, অর্থ উপার্জনের কাজেও ব্যাপকবাহবে ব্যবহৃত হচ্ছে ফেসবুক।

বুধবার ওয়াল স্ট্রিট প্রকাশিত ফেসবুকের ত্রৈমাসিক মুনাফার হিসেব থেকে দেখা যায়, প্রতিষ্ঠানটির মোবাইল অ্যাপ ও ভিডিও বিজ্ঞাপনদাতাদের অত্যন্ত আকৃষ্ট করেছে।

বিজ্ঞাপনের ক্ষেত্রে টেলিভিশনের পাওয়া বিজ্ঞাপনের একটি বড় অংশ দখল করে ফেলেছে ফেসবুক।এ ছাড়াও মোবাইল ভিডিও বাজারে স্ন্যাপচ্যাট ও ইউটিউবের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে ফেসবুক।

ফেসবুকের লাভের ৮৪ শতাংশই আসে মোবাইল বিজ্ঞাপন থেকে।

আরও পড়ুন: মানুষের নাক থেকে অ্যান্টিবায়োটিকের উপকরণ পাওয়ার দাবি বিজ্ঞানীদের

এ প্রসঙ্গে ফেসবুকের প্রতিষ্ঠাতা পরিচালক মার্ক জাকারবার্গ বলেন, ‘আমাদের যাত্রার মাত্র ১ শতাংশ সম্পন্ন হয়েছে।’

তিনি আরও জানান, অবিলম্বেই টেলিকম্যুনিকেশন কোম্পানিগুলোর সঙ্গে কাজ করতে শুরু করবে ফেসবুক। এতে বিশ্বজুড়ে আরও অনেক মানুষ পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে। এ ছাড়াও অচিরেই ৩৬০ ডিগ্রি ছবি তোলা ও ভিডিও শেয়ার করার ক্ষেত্রে আরও নানা সেবা চালু করবে ফেসবুক।

সূত্র: গার্ডিয়ান

/ইউআর/      

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম