সিরিয়ার প্রসূতি হাসপাতালে বিমান হামলা, নিহত অন্তত ২

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৬, ১০:৪৮আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১০:৫৪
image

সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় হাসপাতালটি পরিচালিত হয় যুদ্ধ কেবল জীবন নয়, সম্ভবত অনাগত জীবনের সম্ভাবনাকেও হত্যা করে।  সিরিয়ার ইদলিব প্রদেশের এক হাসপাতালে সাম্প্রতিক বিমান হামলা সেই স্বাক্ষ্যই দিচ্ছে। হামলা চালানো হয়েছে প্রসূতিদের এক হাসপাতালে, যেখানে মৃত্যুর চেয়ে জীবনেরই আহ্বান বেশি শোনা যায়।  
হামলায় অন্তত দুই জন নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। সেভ দ্য চিলড্রেনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। তারা জানিয়েছে, হামলাকারীদের ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ওই প্রসূতি হাসপাতালটি পরিচালিত হয়।
সেভ দ্য চিলড্রেনের ভাষ্য অনুযায়ী, হাসপাতাল ভবনের সামনে বিমান হামলাটি হয়। সে সময় হাসপাতালে দুটি অস্ত্রোপচার চলছিল। হামলার সময় বেশ কয়েকটি ইনকিউবেটর মেঝেতে পড়ে গেলে কয়েকজন শিশু আহত হয়। দুই নারী তাদের পেটে আঘাত পেয়েছেন এবং বেশ কয়েকজন রোগী ও হাসপাতাল কর্মী হালকা আহত হয়েছেন। সংস্থাটির এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, এটি এলাকার সবচেয়ে বড় হাসপাতাল। এখানে মাসে ১৩শ নারীকে সেবা দেওয়া হয়ে থাকে। হামলার পর হাসপাতালের পরিস্থিতি তুলে ধরে ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে দাতব্য সংস্থাটি।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানিয়েছে শুক্রবার বিদ্রোহী নিয়ন্ত্রিত কাফার তাখারিম এলাকায় অবস্থিত হাসপাতালটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কার্যক্রম পরিচালনার অনুপযোগী হয়ে পড়েছে। সূত্র: আল জাজিরা

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক