যুক্তরাষ্ট্রে ভ্রমণ বেলুন বিস্ফোরণ, নিহত ১৬

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৬, ১২:৫২আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১২:৫৪
image

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকাশে ভ্রমণের সময় একটি বেলুন বিস্ফোরিত হয়েছে। বেলুনে থাকা সকল যাত্রীই নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর নিশ্চিত করেছে।

বেলুন বিস্ফোরণে নিহত হলেন ১৬ জন

টেক্সাস পুলিশ জানিয়েছে, বেলুনটিতে তখন ১৬ জন যাত্রী ছিলেন। তাদের কেউ বেঁচে নেই। শনিবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে টেক্সাসের কাল্ডওয়েল কাউন্টির লকহার্ট শহরে বেলুনটি বিস্ফোরিত হয়। টেক্সাস নিরাপত্তা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহে লাইনের সংস্পর্শে আসায় বেলুনটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থল লকহার্ট শহরের ওই এলাকায় মাঝেমধ্যেই ভ্রমণ বেলুন অবতরণ করে থাকে।

এই বিদ্যুৎ লাইনেই ধাক্কা খায় বেলুনটি

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ‘হুশ’ শব্দটি শুনতে পান। পরে একটি আগুনের গোলা দেখতে পান। বিদ্যুৎ সরবরাহ লাইনের উচ্চতায় উঠে যায় এই আগুন।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ভ্রমণ বেলুনটিতে ১৬ ব্যক্তি ছিলেন।

সূত্র: সিএনএন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম