সরকারি তদন্ত প্রতিবেদন

'শিয়া নেতা জাকজাকির ৩৪৭ অনুসারীকে হত্যার দায় নাইজেরীয় সেনাবাহিনীর'

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৬, ১৮:৩২আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৮:৩২
image

ইব্রাহিম জাকজাকির অনুসারীদের ওপর হামলা হয় নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনাতে গত বছর শিয়া ধর্মীয় নেতা ইব্রাহিম জাকজাকির ৩৪৭ জন অনুসারীকে হত্যার পর তাদের গণকবর দেওয়ার ঘটনায় দেশটির সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। সোমবার এক সরকারি তদন্ত প্রতিবেদনে শিয়া মুসলিম হত্যার ঘটনায় তাদের দায়ী করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে। এর আগে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও নাইজেরীয় সেনাবাহিনীকে দায়ী করেছিল।
গত বছরের ১২ ডিসেম্বর শিয়া মুসলিমদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় সেই পথ দিয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল টুকুর ইউসুফ বুরাতাইয়ের নেতৃত্বাধীন সেনাবহর যাচ্ছিল। পথে বাধা সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে শিয়াদের সঙ্গে সেনাবাহিনীর সংঘাত শুরু হয়। দুইদিন ধরে চলে সেই সহিংসতা। ওই সহিংসতায় ৩৪৭ জনের প্রাণহানি হয়। পরে জিজ্ঞাসাবাদ চলার সময় আরেক শিয়া মুসলিম ও এক সেনা সদস্য মারা যান। সব মিলিয়ে ওই ঘটনায় প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৩৪৯।

পরে এ নিয়ে কাদুনার রাজ্য সরকার একটি তদন্ত কমিশন গঠন করে।  আর সোমবার (১ আগস্ট) কমিশনের পক্ষ থেকে অনলাইনে ১৯৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ‘নাইজেরীয় সেনাবাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছিল।’

হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন উল্লেখ করে কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়, ‘দায়ী সেনা সদস্যদের শনাক্ত করার জন্য তাদের বিচারের মুখোমুখি করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে নাইজেরীয় সেনাবাহিনীকে দায়ী করে বলা হয়েছিল, সেনা সদস্যরা ইচ্ছে করেই ইরানপন্থী শিয়া ধর্মীয় নেতা ইব্রাহিম জাকজাকির অনুসারীদের গুলি হত্যা করেছে এবং তাদের গনকবর দিয়েছে। সেনা সদস্যরা তাদের বিরুদ্ধে থাকা সব প্রমাণও নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ করে অ্যামনেস্টি।  তবে সেনাবাহিনীর দাবি, শিয়া মুসলিমদের ওই জমায়েত থেকে সেনা প্রধানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সূত্র: আল জাজিরা

/এফইউ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম