অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিলের ঘোষণা হাইতি’র

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৬, ১৯:৪৬আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৯:৫২

অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিলের ঘোষণা হাইতি’র উত্তর আমেরিকার দেশ হাইতিতে সোমবার অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় কর্তৃপক্ষ ফ্লাইট বাতিলের এ ঘোষণা দেয়। দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে হাইতিতে প্রবল বর্ষণ ও তীব্র বাতাস বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানায়, এমন পরিস্থিতির কারণে সেখানে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের আশঙ্কা রয়েছে।

এ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিশেষ করে হাইতির জন্য বড় ধরনের হুমকি। দুর্বল অবকাঠামোর দেশটিতে ভূমিধস ও বন্যার ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

গত ১ জুন এ অঞ্চলে হারিকেন মৌসুম শুরু হয়েছে এবং ৩০ নভেম্বর পর্যন্ত তা চলবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা হাইতিতে ২০১০ সালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম