সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে নির্মিত প্রথম টেলিভিশন কমেডিতে অভিনয়কারী ১৪ বছর বয়সী কিশোর কুসাই আবতিনি এক মিসাইল হামলায় নিহত হয়েছে। যুদ্ধকবলিত আলেপ্পো শহর থেকে একটি গাড়িতে করে পালানোর সময় হামলার শিকার হয় আবতিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।
২০১১ সালে সিরিয়ায় যখন আসাদ সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, তখন আবতিনির বয়স ছিল ১০ বছর। ওই বয়সেই বড় ভাইয়ের কাঁধে চড়েই বিক্ষোভে অংশ নেয় সে। বিরোধীদের পক্ষ থেকে দেওয়া ভিডিওতে তাকে আসাদ সরকারের সমালোচনা করতে এবং আলেপ্পোর ধ্বংসাবশেষের বর্ণনা দিতে দেখা গেছে। সিরিয়ার ৫ বছরের গৃহযুদ্ধময় পরিস্থিতির মধ্যেও জনগণের হাস্য রসকে ফুটিয়ে তোলা টিভি কমেডি শো ‘উম আবদৌ দ্য আলেপ্পান’-এ অভিনয় করেছিল আবতিনি।
স্কুলের পরিচালক আফরা হাশেমের মাধ্যমেই ‘উম আবদৌ দ্য আলেপ্পান’-এর পরিচালক বাশার সাক্কার সঙ্গে পরিচয় হয়েছিল তার। তুরস্ক থেকে স্কাইপ এর মাধ্যমে সাক্কা বলেন, ‘আমরা একজন মেধাবী বালক খুঁজছিলাম। কোয়াসি আবতিনি খুব মেধাবী ছেলে ছিল। আমরা চাইতাম ও আসাদ সরকারকে ভয় না করে মুক্তভাবে নিজের চিন্তাগুলোকে প্রকাশ করুক।’
আলেপ্পো যখন একের পর এক বোমা হামলার শিকার হচ্ছে তখন বিরোধীদের টিভি স্টেশন হালাব টুডেতে ‘উম আবদৌ দ্য আলেপ্পান’-শোটির প্রায় ৩০টি পর্ব প্রচারিত হয়েছিল। প্রত্যেকটির ব্যাপ্তি ১০ মিনিট করে। শিশুরাই অভিনয় করেছে এতে। অবরুদ্ধ আলেপ্পোর একটি বাড়িতেই এর শ্যুটিং হয়। সাক্কা জানান, শিশুদের ওপর আসাদ সরকারের নৃশংসতার প্রত্যক্ষদর্শী হিসেবেই তিনি শিশুদেরকে ওই শোতে রেখেছিলেন।

জুলাইয়ের শুরুর দিকে ছেলেকে আলেপ্পোর বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেন আবতিনির বাবা। তবে বুঝতে পারেননি আলেপ্পো থেকে বিদায় জানাতে গিয়ে চিরতরে দুনিয়া থেকেই বিদায় জানাতে হবে সন্তানকে। সূত্র: আল জাজিরা
/এফইউ/