‘অযোগ্য’ বলার প্রতিক্রিয়া

ওবামাকে মার্কিন ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৬, ১১:১৭আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১১:১৭
image

‘ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য’ হিসেবে উল্লেখ করে ওই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর তীব্র রোষের শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প ওবামাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। তাকে ‘মার্কিন ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেন ট্রাম্প। ওবামার বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প

এর আগে ওবামা দাবি করেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ‘অযোগ্য’। ওবামার ভাষ্যমতে, ট্রাম্প সেই অযোগ্যতার প্রমাণ রেখে চলেছেন প্রতিদিন। আর এমন একজনকে প্রার্থী করায় রিপাবলিকান দলেরও তীব্র সমালোচনা করেছেন তিনি। অতীতে প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে পরস্পরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি এবং রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউসে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লি সিয়েন লুং এর সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সর্বশেষ মুসলিম এক সেনা সদস্যের পিতা-মাতার বক্তব্য নিয়ে যে বিতর্কিত মন্তব্য ট্রাম্প করেছেন, তার প্রতি ইঙ্গিত করে এসব কথা বলেন ওবামা।

প্রতিক্রিয়ায় মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ওবামা খুবই ভয়াবহ। তিনি সম্ভবত মার্কিন ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট। তিনি পুরোপুরি একটা দুর্যোগ।’

উল্লেখ্য, ২০০৪ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ক্যাপ্টেন হুমায়ুন খান নামের এক পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। সম্প্রতি ডেমোক্র্যাটিক সম্মেলনে তিনি বলেন, ট্রাম্পের এই নীতি যদি বাস্তবায়িত হতো তাহলে তার ছেলে কখনোই মার্কিন সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পেত না। তিনি ট্রাম্পকে বলেন, ‘আমেরিকাকে সুরক্ষিত রাখতে জীবন দেওয়া সাহসী দেশপ্রেমীদের সমাধি দেখে আসুন। আপনি দেখতে পাবেন সব ধর্মের, লিঙ্গের ও জাতির মানুষ রয়েছেন সেখানে।’ খিজির খান তার এই বক্তব্যের জন্য প্রশংসিত হলেও ট্রাম্প এর তীব্র প্রতিক্রিয়া জানান। পাশাপাশি আবারও বিতর্কিত মন্তব্য করেন। ডেমোক্র্যাটিক সম্মেলনে খিজির খানের স্ত্রী গাজালা কোনও কথা বলেননি উল্লেখ করে ট্রাম্প বলেন, হয়তো তাকে কথা বলতে দেওয়াই হয়নি। ট্রাম্প ইঙ্গিত করেন, মুসলিম পারিবারিক নিয়মে মেয়েদের নীরব থাকাই নিয়ম। কারণ তারা স্বামীর অনুগত। পরে ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এক টিভি সাক্ষাৎকারে খিজির খান বলেন, ‘একজন নিহত সৈনিকের পরিবারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, ট্রাম্প তা জানেন না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা

এই প্রেক্ষাপটেই আবারও ট্রাম্পের সমালোচনা করেন ওবামা। তিনি বলেন, ‘আসলে ইউরোপ-মধ্যপ্রাচ্য আর এশিয়া সম্পর্কে জটিল সমস্যাগুলো সম্পর্কে ন্যূনতম কোনও ধারণা নেই ট্রাম্পের। সে কারণেই তিনি একটি গোল্ডস্টার পরিবারকে আক্রমণ করে কথা বলেছেন। এই ঘটনায় আবারও প্রমাণ হয়, প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্প তৈরি নন।’

ওবামার মন্তব্যে সরাসরি কোনও প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প। তবে ওবামা-হিলারি দুইজনকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়ে তিনি বলেছেন, ‘কেবল যুক্তরাষ্ট্র নয়, কোনও দেশেরই প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই হিলারির। ওবামা-ক্লিনটন দুজনে মিলে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে অস্থিতিশীল করেছে। ইরাক-সিরিয়া-লিবিয়াকে আইএস-এর হাতে তুলে দিয়েছে। আমাদের সেনাদের ঠেলে দিয়েছে জবাই হওয়ার পথে।’

উল্লেখ্য, এর আগেও ওবামা-ট্রাম্প পালটাপাল্টির নজির রয়েছে। তাছাড়া প্রার্থিতার লড়াই শুরুর পর বেশ কয়েকবার রাজনৈতিকতার বাইরে এসে ভয়াবহ বিতর্কে জড়িয়ে পড়িছেলেন হিলারি-ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্য সভায় হিলারিকে নিয়ে অশ্লীল মন্দেব্যের অভিযোগও রয়েছে। সূত্র: সিএনএন, বিবিসি, গার্ডিয়ান, ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ক্যাম্পেইন ওয়েবসাইট

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম