উ. কোরিয়ার বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগ, যোগ্য জবাবের হুমকি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৬, ১৩:৫০আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২০:৪৭
image

মিসাইল পরীক্ষা পর্যবেক্ষণ করছেন উত্তর কোরীয় নেতা (সাম্প্রতিক ছবি) আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তরফ থেকে এর যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও  জাপান।  তবে এ ঘটনায় উ. কোরিয়ার তরফ থেকে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  
উল্লেখ্য, জাতিসংঘ সনদ অনুযায়ী পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উ. কোরিয়া। তবে দক্ষিণে থাড নামে পরিচিত উচ্চ প্রযুক্তির মিসাইল প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন নিয়ে গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার পর নড়েচড়ে বসে দেশটি। দ. কোরিয়ায় উচ্চতর ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণার বিপরীতে ধারাবাহিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা শুরু করে উ. কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিপরীতে একে তারা যোগ্য জবাব (ফিজিক্যাল রেসপন্স) বলে মনে করে। আর তাই দুই সপ্তাহ আগেও সাগরে তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। তবে বুধবারের ক্ষেপণাস্ত্রটি সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পশ্চিমাঞ্চলীয় এলাকায় এক অথবা একাধিকবার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়া। একটি ক্ষেপণাস্ত্র ১ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে জাপানের পানিসীমায় পড়েছে বলেও অভিযোগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উ. কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইউএস স্ট্র্যাটেজিক কমান্ড। দ. কোরিয়ার পক্ষে অভিযোগ এনেছেন দেশটির সমন্বিত সশস্ত্র বাহিনীর যুগ্ম-প্রধান। আর জাপানের অভিযোগ সম্পর্কে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিউল কর্তৃপক্ষের দাবি, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং থেকে দক্ষিণ পশ্চিমের প্রদেশ সাউথ হোয়াংহাইতে বুধবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। 

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে
যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে অভিযোগ করা হয়, উত্তর কোরিয়া দুটি মাঝারি পাল্লার ব্যালাস্টিক মিসাইল ছুড়েছে বলে মার্কিন সেনারা শনাক্ত করতে পেরেছেন। ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রথম মিসাইলটি উৎক্ষেপণের পর পরই বিস্ফোরিত হয় আর দ্বিতীয়টি উত্তর কোরিয়া থেকে জাপান সাগরে গিয়ে পড়ে।’

যুক্তরাষ্ট্র এর তীব্র নিন্দা জানায়। মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র অভিযোগ করেন, ‘আবারও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন উসকানি তৈরী করা হলে আমরা তার যোগ্য জবাব দিতে তৈরী রয়েছি।’ যুক্তরাষ্ট্র নিজেকে এবং তাদের বন্ধু-রাষ্ট্রকে বাঁচাতে যখন-তখন এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে বলে হুঁশিয়ার করেছ্নে তিনি। এদিকে দ. কোরিয়ার সমন্বিত সশস্ত্র বাহিনীর যুগ্ম-প্রধানের এক মুখপাত্র ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে বেআইনি বলেছেন। আর জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে একে জাপানের প্রতিরক্ষাগত নিরাপত্তার ক্ষেত্রে হুমকি বলে উল্লেখ করেছেন। নিষিদ্ধ ক্ষেপনাস্ত্রের ‘ক্ষমার অযোগ্য সহিংসতা’ উল্লেখ করে অ্যাবে বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি’।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়ার পরমাণু বোমা পরীক্ষার বিপরীতে ২ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার ওপর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞায় প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় যাওয়া বা দেশটি থেকে আসা সব কার্গো জাতিসংঘের সদস্য দেশ কর্তৃক তল্লাশি করার বিধান রাখা হয়। সেই সাথে নতুন করে ১৬ জন ব্যক্তি এবং ১২টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়। এছাড়া উত্তর কোরিয়ার ওপর আরোপ করা চলমান অস্ত্র নিষেধাজ্ঞাকে বিস্তৃত করে দেশটির কাছে ক্ষুদ্র আকারের অস্ত্র বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সূত্র: গার্ডিয়ান, বিবিসি, সিএনএন

/এফইউ/বিএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম