দুবাইয়ের বিমানবন্দরে দুর্ঘটনার কবলে এমিরেটসের বিমান, নিরাপদে ৩০০ আরোহী

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৬, ১৬:৫২আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৬:৫২
image

বিমানটি ভারত থেকে দুবাইযে যাচ্ছিলো বিধ্বস্তপ্রায় অবস্থায় দুবাইয়ের বিমানবন্দরে অবতরণ করলো আরব আমিরাতভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বুধবার, ভারত থেকে দুবাই যাওয়ার সময় বিধ্বস্তপ্রায় অবস্থায় বিমানটির অবতরণের পর এর ডানায় আগুন ধরে যায়। অবশ্য শেষ পর্যন্ত বিমানের সকল আরোহীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক পাইলটের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘বিমানটি দ্রুত অবতরণ করতে থাকে। বিমানের মূল অংশ রানওয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেখানে আগুনের শিখা দেখা যাচ্ছিলো।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতেও বিমানটি থেকে ধোঁয়ার কুন্ডলী বের হতে দেখা গেছে।
এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে,তাদের ফ্লাইট ইকে৫১২ ভারতের কেরালার থিরুভানানথাপুরাম থেকে যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে দুর্ঘটনায় পড়ে। বিমানে ২৮২ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। তাদেরকে পরে নিরাপদে নামিয়ে আনা হয়। সূত্র: এনডিটিভি, বিবিসি
/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম