নোবেলজয়ী রসায়নবিদ আহমেদ জিয়েল আর নেই

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৬, ২০:৩৫আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২০:৪০

আহমেদ জিয়েল মিসরের নোবেলজয়ী রসায়নবিদ আহমেদ জিয়েল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আহমেদ জিয়েল ছিলেন আরব জাহান থেকে নোবেলজয়ী প্রথম বিজ্ঞানী। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

আহমেদ জিয়েল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন।

মার্কিন নাগরিকত্ব লাভ করা জিয়েল ১৯৯৯ সালে তার অনবদ্য গবেষণার জন্য নোবেল পুরস্কার পান। তিনিসহ তিনজন মিসরীয় নোবেল পেয়েছেন।

জিয়েল মিসরের উত্তরাঞ্চলীয় শহর দামানহুরে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রের যাওয়ার আগে আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে পড়াশুনা করেন। তিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

২০০৯ সালে জিয়েলকে ওবামার কাউন্সিল অব অ্যাডভাইজার অন সাইন্স অ্যান্ড টেকনোলোজিতে নিয়োগ প্রদান করা হয়। ওই বছরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রথম বৈজ্ঞানিক দূত হিসেবে তাকে মনোনীত করা হয়।

মৃত্যুর আগ পর্যন্ত জিয়েল ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলোজিতে কর্মরত ছিলেন।

তিনি বিবাহিত ও চার সন্তানের জনক ছিলেন। তার মরদেহ মিসরে নিয়ে যাওয়া হবে।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম