সিনাই অভিযানে ৪৫ আইএস জঙ্গি হত্যার দাবি মিসরীয় কর্তৃপক্ষের

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৬, ১২:৪৩আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১২:৪৩
image

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন হামলার শিকার হচ্ছে সিনাই সিনাইয়ে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের ৪৫ জঙ্গিকে হত্যার কথা জানিয়েছে মিসরীয় কর্তৃপক্ষ। সেনা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ওই অভিযানে আইএস-এর সিনাই উপত্যকা শাখার প্রধান আবু দুয়া আল আনসারি ছাড়াও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইএস-সংশ্লিষ্ট সিনাইয়ের জঙ্গি সংগঠন আনসার বেইত আল-মাকদিস গ্রুপের ওপর বিমান হামলা চালায় মিসরীয় সেনাবাহিনী। এক বিবৃতিতে মিসরের সেনাবাহিনীর দাবি করে, ‘ওই অভিযানে ৪৫ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তাছাড়া ওই অভিযানে বেশ কিছু অস্ত্রও ধ্বংস করা হয়েছে।’
এদিকে সেনা বিবৃতির বরাত দিয়ে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, সিনাই উপত্যকায় আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। বিবৃতিতে সেনা বাহিনী জানায়, ‘সিনাইয়ের এল-আরিস শহরের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ হামলা পরিচালিত হয়। অভিযানে আইএস জঙ্গিদের বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক ধ্বংস করা সম্ভব হয়েছে।’
অবশ্য সেনাবাহিনীর এ বিবৃতির ব্যাপারে সিনাইয়ের আইএস শাখার পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
মিসরের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির ফেসবুকে এক পোস্টে জানান, ‘যথাযথ গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে পরিচালিত অভিযানে আনসারি নিহত হন। তবে এই অভিযান কখন পরিচালিত হয়েছে, তা উল্লেখ করেননি তিনি।

২০১৩ সালে মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির নেতৃত্বাধীন মুসলিম ব্রাদারহুড সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এর পর থেকেই দেশটিতে জঙ্গি তৎপরতা বেড়ে যায়।  আল-আরাবি আল-জাদিদ নামের লন্ডনভিত্তিক একটি ওয়েবসাইটের সাম্প্রতিক জরিপে বলা হয়, সিনাইয়ের আইএস শাখা মার্চের দুই সপ্তাহে ৩১টিরও বেশি হামলা চালিয়েছে। প্রোপাগান্ডা ভিডিও প্রচার তৈরি করতেও দেখা যায় এ সংগঠনকে।  বুধবার আইএসের সিনাই শাখার এক ভিডিওতে ইসরায়েলকে হুমকি দিয়ে বলা হয়, ‘দেশটিকে শিগগিরই চরম মূল্য দিতে হবে।’ সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম