আইএসের কাছ থেকে সিরিয়ার মানবিজ শহরের দখল নিলো বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৬, ১৫:৪৫আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৫:৪৮
image

বিদ্রোহীদের দখলে মানবিজ মার্কিন সমর্থিত কুর্দি ও আরব বিদ্রোহী যোদ্ধাদের জোট দ্য সিরিয়া ডেমোক্র্যাটিক ফোর্সেস কথিত ইসলামিক স্টেট (আইএস)-এর দখলে থাকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিজ শহরের ওপর ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠিত করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়েছে।
ভৌগোলিক কারণে মানবিজ খুবই গুরুত্বপূর্ণ। শহরটি তুরস্ক সীমান্তে অবস্থিত। প্রায় দুই বছর ধরে এটি আইএস-এর দখলে রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার তত্ত্বাবধায়ক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মানবিজ শহরে এখনও কিছু আইএস সদস্য রয়েছে।
মানবিজের মধ্য দিয়ে রাক্কা থেকে তুর্কি সীমান্ত এবং আলেপ্পোর আইএস দখলীকৃত এলাকায় জঙ্গিগোষ্ঠীটি সংযুক্ত থাকত এবং রসদ সরবরাহ করত।
মার্কিন সমর্থিত শক্তিশালী সশস্ত্র কুর্দি সংগঠন ওয়াইপিজি সহ দ্য সিরিয়া ডেমোক্র্যাটিক ফোর্সেস দুই মাস আগে আইএস-এর কাছ থেকে মানবিজ শহরের দখল নিতে লড়াই শুরু করে। জুনের মানবিজের একাংশের নিয়ন্ত্রণ চলে আসে বিদ্রোহীদের দখলে।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, শহরের ভেতর থেকে সাধারণ সিরীয়রা বেরিয়ে আসছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে, আইএস শহর ছাড়ছে।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম