ভারতে সরকারি গোশালায় অবহেলায় ৫০০ গরুর মৃত্যু!

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৬, ০৬:২৮আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০৬:৩৬

ভারতে সরকারি গোশালায় অবহেলায় ৫০০ গরুর মৃত্যু! ভারতে গরু নিয়ে রাজনীতির মধ্যেই সামনে এসেছে ভিন্ন এক চিত্র। বিজেপি শাসিত রাজস্থানে সরকার পরিচালিত একটি গোশালায় অনাহারে ৫০০টিরও বেশি গরুর মৃত্যুর অভিযোগ উঠেছে। যেখানে গোটা ভারতে গোহত্যা নিষিদ্ধ করতে চাইছে বিজেপি, সেখানে তাদের নিজেদের রাজ্যেই পশুর প্রতি এই নির্মমতা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

রাজস্থানের হিঙ্গোনিয়ার ওই সরকারি গোশালায় মজুরি বাড়ানোর দাবিতে এক মাস ধরে ধর্মঘটে রয়েছে সেখানকার কর্মচারীরা। এতে গরুগুলোর দেখভাল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ৫০০টিরও বেশি গরুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কাদা ও গোবরে আটকে গিয়ে গরুগুলো নড়াচড়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। দীর্ঘদিন পশুগুলোকে পরিষ্কারের কাজ বন্ধ থাকায় এই অবস্থা তৈরি হয়।

এ ঘটনায় বিজেপির অবস্থান স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা শচীন পাইলট। তিনি বলেন, কর্মচারীরা ধর্মঘটে যাওয়ার পর অসহায় পশুগুলো কী অবস্থায় দিন কাটাচ্ছে, তা একবার খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেনি রাজ্য সরকার।

তিনি বলেন, বিজেপি শুধু গোরাজনীতিতে আগ্রহী। সত্যিকার অর্থে গরু রক্ষার কোনও তাগিদ তাদের নেই। গরুগুলোর এই মৃত্যুর প্রতিবাদে জয়পুরে ‘গোরক্ষক পদযাত্রা’রও আয়োজন করে কংগ্রেস। এ ঘটনার তীব্র নিন্দা করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

সরকারি গোশালায় এই অমানবিক ব্যবহারের তীব্র সমালোচনা করেছে তারা। রাজস্থান সরকারের পশুপালন দফতরের সচিব কুঞ্জি লাল মিনা অবশ্য দাবি করেছেন, যে গরুগুলো মারা গেছে, সেগুলোর বয়স হয়ে গিয়েছিল এবং অসুস্থ ছিল।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম