মেক্সিকোয় ঘূর্ণিঝড় আর্লের আঘাত, ভূমিধসে নিহত ৬

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৬, ১৭:১৯আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৭:১৯

ভূমিধসে চাপা পড়াদের উদ্ধারে সেনারা কাজ করছেমেক্সিকোর পূর্বাঞ্চলে ভূমিধসে ৬ জন নিহত হয়েছেন। শনিবার ভারাক্রুজ রাজ্যে এ ঘটনা ঘটে। ঘূর্ণি ঝড় আর্ল এর প্রভাবে টানা বৃষ্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

দেশটির জরুরি সেবার মুখপাত্র ম্যানুয়েল এসকালেরা জানান, নিহতরা দুটি পরিবারের সদস্য। ভূমিধসে মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়।

তিনি জানান, ঘূর্ণিঝড় আর্লের প্রভাবে টানা বর্ষণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ নদীতে পানি বৃদ্ধি ও টিলাগুলোর দিকে নজর রাখছেন।

মিয়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, শনিবার দুপুরে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতি ঘণ্টা ৪৮ এ নেমে এসেছে। গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড়টি মেক্সিকো সিটির ১৬৯ কিলোমিটার দূরে অবস্থান করছিলো।

মেক্সিকো সরকার ঝড়ের সতর্কতা সংকেত প্রত্যাহার করে নিয়েছে। সাগরেও কোনও সতর্ক সংকেত দেখানো হচ্ছে না।

মেক্সিকোর ওপর দিয়ে যাওয়ার আগে ঘূর্ণিঝড় আর্ল বেলিজ সিটির বেশ কয়েকটি কাঠের ঘরের ছাদ উড়িয়ে নেয় এবং বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এতে বেশ কিছু গাছ ভেঙে পড়ে ও উপকূলীয় এলাকায় বন্যা সৃষ্টি হয়। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম