তুরস্কে অর্ধকোটি মানুষের অভ্যুত্থানবিরোধী মহাসমাবেশ

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৬, ১০:৪৩আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৭:১৫
video

রজব তাইয়্যেব এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তার দেশ যে কোনও অভ্যুত্থান নস্যাৎ করতে সক্ষম। ১৫ জুলাই তুর্কি জনগণ এটা প্রমাণ করে দেখিয়েছেন। ওই অভ্যুত্থান প্রচেষ্টা সফল হলে আমাদের মাতৃভূমি হারিয়ে যেতো। ৭ আগস্ট ২০১৬ রবিবার রাজধানী ইস্তানবুলে অর্ধকোটি মানুষের অভ্যুত্থানবিরোধী মহাসমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।

ইস্তানবুলের ইয়েনিকাপি স্কয়ারে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। তুরস্কের সরকারি সূত্রের ভাষ্য, সমাবেশে প্রায় ৫০ লাখ মানুষ অংশ নেন। গত মাসের ব্যর্থ অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে তারা সেখানে জড়ো হন।

প্রেসিডেন্ট এরদোয়ান ছাড়াও প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম, প্রধান বিরোধী দল রিপাবলিকার পিপলস পার্টির (সিএইচটি) প্রধান কেমাল কিলিসদারোগ্লু এবং আরেক বিরোধী দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) প্রধান দেভলেত বাহসেলি এই মহাসমাবেশে অংশ নেন। গত কয়েক বছরের মধ্যে এই প্রথম কোনও যৌথ সমাবেশে অংশ নিলেন তুরস্কের সরকারি ও বিরোধীদলীয় রাজনীতিকরা।

তুরস্কে অর্ধকোটি মানুষের অভ্যুত্থানবিরোধী মহাসমাবেশ

এই মহাসমাবেশের নাম দেওয়া হয় ‘গণতন্ত্র ও শহীদ সমাবেশ’। দলীয় কোনও ব্যানার না এনে শুধু তুরস্কের পতাকা নিয়ে মহাসমাবেশে উপস্থিত হতে কর্মীদের আগে থেকেই নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। মহাসমাবেশের আগে নেতা-কর্মীদের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘সেখানে আমরা একটি জাতি হিসেবে, একটি পতাকা নিয়ে, একটি মাতৃভূমির জন্য, একটি রাষ্ট্রের জন্য, একটি একক চেতনার জন্য একসঙ্গে দাঁড়াবো।’ সে অনুযায়ী এতে অংশ নেওয়া ব্যক্তিদের প্রায় সবার হাতেই ছিল তুরস্কের জাতীয় পতাকা।

বক্তব্যের শুরুতে এরদোয়ান বলেন, এই মুহূর্তে পুরো দুনিয়া আপনাদের দিকে তাকিয়ে আছে। নিজেদের জন্য আপনাদের গর্ববোধ করা উচিত। আপনারা সবাই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আপনারা প্রত্যেকেই বীরপুরুষ।

তুরস্কে অর্ধকোটি মানুষের অভ্যুত্থানবিরোধী মহাসমাবেশ

ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ডের বিষয়েও কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, ‘মৃত্যুদণ্ডের বিষয়ে তুরস্কের পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। তবে আমি আগাম ঘোষণা দিচ্ছি, পার্লামেন্টের সিদ্ধান্ত অনুমোদন করব।’

ইস্তানবুল থেকে আল জাজিরার সাংবাদিক এইস কারাবাত এ মহাসমাবেশকে ‘তুরস্কের ইতিহাসের বৃহত্তম রাজনৈতিক সমাবেশ’ হিসেবে অভিহিত করেন।

অভ্যুত্থানবিরোধী প্রচারণার অংশ হিসেবে রাজধানী ছাড়াও দেশজুড়ে এ ধরনের সমাবেশ আয়োজনের কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি।

মহাসমাবেশের ভিডিও: 

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম