ট্রাম্পের বক্তব্যে হিলারিকে ‘গুপ্তহত্যা’র ইঙ্গিত!

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৬, ১২:৪৭আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৪:২১
image

আগ্নেয়াস্ত্র ব্যবহারের অধিকার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যকে অনেকে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি হুমকি বলেও মনে করছেন।  কেউ কেউ বলছেন, সমর্থকদের পরোক্ষভাবে 'গুপ্তহত্যা'য় প্ররোচিত করেছেন তিনি। 

ডোনাল্ড ট্রাম্প

মঙ্গলবার (৯ জুলাই) আগ্নেয়াস্ত্র অধিকারকর্মীদের এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘হিলারি সংবিধানের দ্বিতীয় সংশোধনী বিলুপ্ত করতে চান। নির্বাচিত হলে যদি তাকে বেছে নিতে হয়, তিনি তার পছন্দের বিচারকই বেছে নেবেন। আপনারা কিছুই করতে পারবেন না। তবে এখানে দ্বিতীয় সংশোধনীর পক্ষের লোকজন থাকতে পারেন।’ তিনি বলেন, ‘আমি বলতে পারি, সেই দিনটি হবে এক ভয়াবহ দিন।’

ট্রাম্প আরও বলেন, আগ্নেয়াস্ত্র ব্যবহারের অধিকার কাজে লাগিয়ে তার সমর্থকরা ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ঠেকাতে পারেন। ট্রাম্পের এই বক্তব্য ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকের অভিযোগ, তার বক্তব্য সহিংসতায় উসকানি দেওয়ার কাজ করেছে। কানেকটিকাটের সিনেটর ক্রিস মারফি বলেছেন, ‘কে জানে, ডোনাল্ড ট্রাম্প হয়তো তার সমর্থকদের হিলারিকে গুলি করার নির্দেশনাটাই দিয়ে রেখেছেন।’

হিলারি শিবির ট্রাম্পের মন্তব্যকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেছে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট প্রার্থী কোনওভাবেই সহিংসতায় উসকানি দিতে পারেন না। হিলারি শিবিরের মুখপাত্র রবি মুক বলেন, ‘একজন ব্যক্তি, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন, তিনি কোনওভাবেই সহিংসতার পক্ষে সুপারিশ করতে পারেন না।’  

ট্রাম্প শিবির থেকে ট্রাম্পের বক্তব্যে সহিংসতায় উসকানি বা হিলারিকে ‘গুপ্তহত্যা’র ইঙ্গিত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছেন, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী আসলে আগ্নেয়াস্ত্র অধিকারকর্মীদের ভোটের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন আনতে বলেছেন।

উল্লেখ্য, মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে মার্কিন নাগরিকদের আগ্নেয়াস্ত্র ক্রয় ও বহনের বৈধতা দেওয়া হয়। হিলারি তার নির্বাচনী প্রচারণায় বলেছেন, নির্বাচিত হলে তিনি সুপ্রিম কোর্টের মাধ্যমে ওই সংশোধনী বাতিল ঘোষণা করবেন।   

সূত্র: সিএনএন, ওয়াশিংটন পোস্ট।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি