ইরাকের হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৬, ১৫:৪৯আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৭:৫১
image

ইয়ারমুক হাসপাতালের নবজাতক ইউনিট (ফাইল ফটো) ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে ১১ অপরিণত নবজাতকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার শহরের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়ারমুক টিচিং হাসপাতালে ছড়িয়ে পড়া এ প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার হাসপাতালটির মাতৃত্বকালীন ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। সেসময় ওই ১১ অপরিণত নবজাতক নিহত হয়। তাছাড়া আরও সাত শিশু ও ২৯ জন নারীকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে ১৯ জনকে পোড়াজনিত ক্ষত ও ধোঁয়াসৃষ্ট শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠিক কী কারণে হাসপাতালে আগুন লেগেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি, আল জাজিরা

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম