পুলিশ একাডেমিতে গুলিবিদ্ধ হয়ে নারী নিহত

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৬, ১৮:৪৪আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৮:৪৭

নিহত ম্যারি নোলটন পুলিশ একাডেমির শিক্ষার্থী ছিলেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি পুলিশ একাডেমিতে ব্যায়াম করতে গিয়েছিলেন এক নারী। তবে সেখানে ভুলক্রমে গুলিবিদ্ধ হয়ে তিনি ফিরলেন লাশ হয়ে। মঙ্গলবার রাতে ফ্লোরিডার পুনটা গোর্ডা’র পুলিশ একাডেমিতে এ দুর্ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুনটা গোর্ডা’র পুলিশপ্রধান টম লুইস। তিনি বলেন, একজন কর্মকর্তা ভুলক্রমে ম্যারি নোলটন নামের ওই নারী গুলি করেন।

সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, ওই একাডেমিতে পুলিশ হতে আগ্রহী ব্যক্তিদের কোর্স করানো হতো। ম্যারি নোলটনও সেখানকার শিক্ষার্থী ছিলেন।

গুলিবিদ্ধ ম্যারি নোলটনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠিক কোন কর্মকর্তার গুলিতে ওই নারী নিহত হয়েছেন সে বিষয়ে কিছু জানাননি পুনটা গোর্ডা’র পুলিশপ্রধান টম লুইস। তবে এ ঘটনার তদন্ত চলাকালীন সময়ের জন্য ওই কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক