চীনা কমিউনিস্ট পার্টির সাবেক একজন প্রাদেশিক প্রধানকে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত ওই নেতার নাম ওয়াং মিন। তিনি উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে চীনা কমিউনিস্ট পার্টি’র (সিপিসি) সাবেক প্রধান ছিলেন।
চীনা কমিউনিস্ট পার্টি’র কেন্দ্রীয় শৃঙ্খলা পর্যবেক্ষণ কমিশন বুধবার এ খবর জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে সরকারি পদ থেকেও তাকে বরখাস্ত করা হয়েছে।
চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এর খবরে বলা হয়েছে, ওয়াং মিন-এর বিরুদ্ধে প্রদেশের স্থানীয় নির্বাচনে দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মিতব্যয়িতার নিয়ম ভঙ্গেরও অভিযোগ রয়েছে।
/এমপি/








